স্ট্রিম সংবাদদাতা

বিশ্বকাপে আর্জেন্টিনা–মিশর ফুটবল ম্যাচ দেখার সময় মারধরে কুমিল্লায় এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা পৌরসভার উত্তর চেরাংগা এলাকার মাঝাপাড়ার বাসিন্দার বর্গাচাষী মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় কয়েকজন মিলে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। সেখানে রাজমিস্ত্রির কাজের পাশাপাশি দৈনিক ভাড়ায় মিশুক চালাতেন শরিফুল।
নিহতের বাবা মতিউর রহমান জানান, ছেলের নিহতের খবরটি তাঁর সঙ্গীদের মাধ্যমে রাতেই পেয়েছেন। মরদেহ জলঢাকায় আনা হচ্ছে। তিনি জানান, শরিফুল ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিল। কিন্তু নরওয়ের সঙ্গে ব্রাজিল হেরে যাওয়ায় গতকাল খেলায় সে মিশরের সমর্থন করছিল।
কুমিল্লা ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শংকর কান্তি দাস জানান, ফুটবল ম্যাচ চলার সময় আর্জেন্টিনা প্রথম গোল হজম করলে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন। আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে কটাক্ষও করেন। এ নিয়ে উভয়পক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আর্জেন্টিনার কয়েকজন সমর্থক শরিফুলকে মারধর করেন। তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির হয়। এতে অসুস্থ যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

.png)

সিলেটের ওসমানীনগরে বিমানের জ্বালানি বহনকারী লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার (২২ আগস্ট) বেলা ২টা থেকে টার্মিনালে থাকা অবশিষ্ট এলএনজি গ্যাসে রূপান্তর করে সরবরাহ শুরু করা হয়।
১ ঘণ্টা আগে
দেশের বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। সেচকাজে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হাসান জাফির তুহিন এ কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
ভারতের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে মরদেহগুলো দেশে আসে। আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকেই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে