স্ট্রিম ডেস্ক

পদত্যাগ করেছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিন বছর তিন মাস দায়িত্ব পালনের পর ‘গুরুতর শারীরিক অসুস্থতার’ কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়ালেন। রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর হলেও স্বাধীন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে খুব কম রাষ্ট্রপতিই তা পূর্ণ করতে পেরেছেন।
রাজনৈতিক অস্থিরতা, সামরিক হস্তক্ষেপ, হত্যাকাণ্ড কিংবা স্বেচ্ছায় পদত্যাগের মাধ্যমে বহুবার বঙ্গভবনে সময়ের আগেই ক্ষমতার পরিবর্তন ঘটেছে।
মৃত্যুতে পরিসমাপ্তি
শেখ মুজিবুর রহমান: ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি ছিলেন তিনি (তখন অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম)। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। পরবর্তীতে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধান পরিবর্তনের মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা (বাকশাল) চালু করে তিনি পুনরায় রাষ্ট্রপতি হন। তবে মাত্র সাত মাসের মাথায় ১৯৭৫ সালের ১৫ অগাস্ট এক সামরিক অভ্যুত্থানে তিনি সপরিবারে নিহত হন।

জিয়াউর রহমান: ১৯৭৭ সালের ২১ এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। পরবর্তীতে ১৯৭৮ সালের জুনে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তবে পাঁচ বছর পূর্ণ করার আগেই, ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামে একদল সেনা কর্মকর্তার হাতে তিনি নিহত হন।

জিল্লুর রহমান: ২০০৯ সালের ১২ই ফেব্রুয়ারি ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন প্রবীণ এই রাজনৈতিক নেতা। তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০১৪ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সামরিক চাপ ও অভ্যুত্থানে অপসারণ
খন্দকার মোশতাক আহমদ: শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর ১৯৭৫ সালের ১৫ অগাস্ট রাষ্ট্রপতির দায়িত্ব নেন। তবে খালেদ মোশাররফের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের পর মাত্র ৮১ দিনের মাথায় (৫ নভেম্বর) তিনি ক্ষমতাচ্যুত হন।
বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম: ১৯৭৫ সালের ৬ই নভেম্বর রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হন। মূলত ক্ষমতার কেন্দ্রে তখন ছিলেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। জিয়াউর রহমানের চাপের মুখে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
বিচারপতি আবদুস সাত্তার: জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮১ সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি রাষ্ট্রপতি হন। কিন্তু চার মাসের মাথায়, ১৯৮২ সালের ২৪ মার্চ সেনাপ্রধান এইচ এম এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাঁকে ক্ষমতাচ্যুত করেন।
এইচ এম এরশাদ: ১৯৮২ সালে ক্ষমতা দখলের পর ১৯৮৩ সালের ডিসেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব নেন। পরবর্তীতে ১৯৮৬ সালের বিতর্কিত নির্বাচনে বিজয়ী হয়ে বেসামরিক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেও ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তীব্র গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হন।
রাজনৈতিক দ্বন্দ্বে পদত্যাগ
বিচারপতি আবু সাঈদ চৌধুরী: ১৯৭২ সালের ১২ জানুয়ারি শপথ নিলেও সংসদীয় ব্যবস্থায় নিজেকে ‘অবহেলিত’ মনে করায় ও সরকারের সাথে মানসিক দূরত্ব তৈরি হওয়ায় ১৯৭৩ সালের ২৪ ডিসেম্বর স্বেচ্ছায় পদত্যাগ করেন।
অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী: ২০০১ সালের নভেম্বরে দায়িত্ব নিলেও তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপির সাথে নানা বিষয়ে মতবিরোধ তৈরি হয়। দলের অনাস্থা ও অভিশংসনের হুমকির মুখে মাত্র ৭ মাসের মাথায় ২০০২ সালের ২১ জুন তিনি পদত্যাগ করেন।
মো. সাহাবুদ্দিন: ২০২৩ সালের এপ্রিলে শপথ নেওয়া মো. সাহাবুদ্দিন ২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পরও পদে বহাল ছিলেন। ২০২৬ সালের ২৪ জুলাই গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে তিনিও মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন।
ব্যতিক্রম যাঁরা
বাংলাদেশের রাজনীতিতে এত নাটকীয়তার মধ্যেও বিচারপতি সাহাবুদ্দীন আহমদ (১৯৯৬–২০০১) তাঁর পাঁচ বছরের সাংবিধানিক মেয়াদ পূর্ণ করেছিলেন। অন্যদিকে, মো. আবদুল হামিদ একমাত্র ব্যক্তি যিনি টানা দুই মেয়াদে (২০১৩–২০২৩) ১০ বছর বঙ্গভবনে থেকে বিদায় নেওয়ার অনন্য রেকর্ড গড়েন।
রাষ্ট্রপতিদের তালিকা ও মেয়াদকাল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: ২৬ মার্চ ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২; সৈয়দ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত): ২৬ মার্চ ১৯৭১ থেকে ১০ জানুয়ারি ১৯৭২; আবু সাইদ চৌধুরী: ১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৪ ডিসেম্বর ১৯৭৩; মোহাম্মদ উল্লাহ: ২৪ ডিসেম্বর ১৯৭৩ থেকে ২৫ জানুয়ারি ১৯৭৫; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৫ অগাস্ট ১৯৭৫; খন্দকার মোশতাক আহমেদ: ১৫ অগাস্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫; আবু সাদাত মোহাম্মদ সায়েম: ৬ নভেম্বর ১৯৭৫ থেকে ২১ এপ্রিল ১৯৭৭; জিয়াউর রহমান: ২১ এপ্রিল ১৯৭৭ থেকে ৩০ মে ১৯৮১; আবদুস সাত্তার (ভারপ্রাপ্ত): ৩০ মে ১৯৮১ থেকে ২০ নভেম্বর ১৯৮১; আবদুস সাত্তার: ২০ নভেম্বর ১৯৮১ থেকে ২৪ মার্চ ১৯৮২; আবুল ফজল মোহাম্মদ আহ্সানউদ্দিন চৌধুরী: ২৭ মার্চ ১৯৮২ থেকে ১১ ডিসেম্বর ১৯৮৩; হুসেইন মুহম্মদ এরশাদ: ১১ ডিসেম্বর ১৯৮৩ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০; শাহাবুদ্দিন আহমদ (অস্থায়ী): ৬ ডিসেম্বর ১৯৯০ থেকে ৯ অক্টোবর ১৯৯১; আবদুর রহমান বিশ্বাস: ৯ অক্টোবর ১৯৯১ থেকে ৯ অক্টোবর ১৯৯৬; শাহাবুদ্দিন আহমদ: ৯ অক্টোবর ১৯৯৬ থেকে ১৪ নভেম্বর ২০০১; একিউএম বদরুদ্দোজা চৌধুরী: ১৪ নভেম্বর ২০০১ থেকে ২১ জুন ২০০২; মো. জমির উদ্দিন সরকার (দায়িত্বপ্রাপ্ত): ২১ জুন ২০০২ থেকে ৬ সেপ্টেম্বর ২০০২; ইয়াজউদ্দিন আহম্মেদ: ৬ সেপ্টেম্বর ২০০২ থেকে ১২ ফেব্রুয়ারি ২০০৯; জিল্লুর রহমান: ১২ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২০ মার্চ ২০১৩; মো. আবদুল হামিদ (ভারপ্রাপ্ত ও অস্থায়ী): ১৪ মার্চ ২০১৩ থেকে ২৪ এপ্রিল ২০১৩; মো. আবদুল হামিদ: ২৪ এপ্রিল ২০১৩ থেকে ২৪ এপ্রিল ২০২৩; মো. সাহাবুদ্দিন: ২৪ এপ্রিল ২০২৩ থেকে ২৪ জুলাই ২০২৬।

.png)

দেশের সংকটাপন্ন বন্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণ, সুরক্ষা এবং এ বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা গড়ে তুলতে একটি ‘ওয়াইল্ডলাইফ কমিশন’ গঠন করেছে সরকার।
২২ মিনিট আগে
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের জানিয়েছেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ মেনে তারা পদ শূন্য হওয়ার নির্ধারিত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা হবে।
২ ঘণ্টা আগে
বিএনপির সরকার বিনিয়োগনির্ভর অর্থনীতিতে জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
২ ঘণ্টা আগে
খুলনার পাইকগাছায় রান্না করার সময় গরুর মাংস সবুজ হওয়ায় আতঙ্কে কড়াই নিয়ে থানায় হাজির হয়েছেন স্থানীয়রা। পরে সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ধন্ধে খোদ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারাও।
২ ঘণ্টা আগে