পুলিশ পরিচয়ে প্রতিপক্ষের ঘরে ঢুকে হত্যানিহত সাইফুল সর্দার ওরফে সাইফেল (৪৬) ওই গ্রামের হবি সর্দারের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। এ সময় ইসমাইল মোল্যা নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। পরে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪ঘন কুয়াশার কারণে ঢাকাগামী এম ভি জাকির সম্রাট-৩ ও বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ নামে দুই লঞ্চের সংঘর্ষে ৪ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বইছে মৃদু শৈত্যপ্রবাহচুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্তের এ জেলায় জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা।
পূর্বাচলে ৩০০ ফিট সড়কের আবর্জনা পরিষ্কারে বিএনপি, লাগানো হবে গাছঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, আবর্জনা সরাতে ১৬টি পিকঅ্যাপ ভ্যান আনা হয়েছে। বিএনপির স্বেচ্ছাসেবকসহ ২৫০ থেকে ৩০০ জন সড়কটি পরিষ্কার করবেন। ডিএনসিসির সহায়তাও চেয়েছেন তাঁরা।
মগবাজারে সিয়াম হত্যার ঘটনায় মামলা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশরাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার (২১) নিহতের ঘটনায় হাতিরঝিল থানায় হত্যা মামলা হয়েছে। নিহতের বাবা আলী আকবর মজুমদার বাদী হয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এই মামলা করেন।
রাজবাড়ীতে গণপিটুনিতে নিহতের ঘটনায় প্রেস উইংয়ের বিবৃতিরাজবাড়ীতে গণপিটুনিতে একজন নিহতের ঘটনায় বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
হঠাৎ কেন সরে গেলেন খোদা বকশ চৌধুরীপ্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরীর হঠাৎ পদত্যাগ নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। অথচ একদিন আগেও স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তাঁর শপথ নেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল।
জাবি ভর্তি পরীক্ষা: ডি ইউনিটের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ফলা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে জাবির ওয়েবসাইটে এই ইউনিটের ফলা প্রকাশ করা হয়।
পূর্বাচলে সড়কজুড়ে আবর্জনা, ভাঙল শতাধিক গাছবিকেলে সড়কটি ঘুরে দেখা যায়, কয়েক কিলোমিটারজুড়ে শুধু ময়লা-আবর্জনা। যত্রতত্র পড়ে আছে খাবার, খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিকের বোতল, বাঁশ, প্ল্যাকার্ড, কাঠ, ব্যানারসহ নানা আবর্জনা। এ ছাড়া সড়ক বিভাজকে থাকা অসংখ্য গাছ নুয়ে থাকতে দেখা যায়।
দুই দিন পর মিলল ‘কোপা সামছু’ বাহিনীর প্রধানের মরদেহ, ৪৫ জনের বিরুদ্ধে মামলানোয়াখালীর হাতিয়ায় চর দখল কেন্দ্র করে সংঘর্ষের দুই দিন পর ‘কোপা সামছু’ বাহিনীর প্রধান মো. সামছুদ্দিনের মরদেহ খুঁজে পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার জাগলার চরের কেউড়া বনে তাঁর মরদেহ খুঁজে পান পরিবারের সদস্যরা। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ছয়জন।
চবিতে গ্রাফিতি ও দেয়াল লিখনে ওসমান হাদিকে স্মরণশরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করেছে ‘ইনকিলাব মঞ্চ’।
হারানো আস্থা ফিরিয়ে বিশ্বাস অর্জনই পুলিশের মূল লক্ষ্য: আইজিপিপুলিশের হারানো আস্থা ফিরিয়ে আনা এবং জনগণের সঙ্গে মিথস্ক্রিয়া বাড়িয়ে পারস্পরিক বিশ্বাস অর্জনই এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। একই সঙ্গে আসন্ন নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য তিনি সবার কাছে প্রতিশ্রুতি ও সহযোগিতা চেয়েছেন।
বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, অবমুক্ত সুন্দরবনেসাতক্ষীরার শ্যামনগর সংলগ্ন সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চলে আসার একটি হরিণ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন গ্রামে স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করে বনবিভাগ। এর কয়েকঘণ্টা পর হরিণটি সুন্দরবানে অবমুক্ত করা হয়।
জেলখানায় ভোটগ্রহণের পদ্ধতি জানাল নির্বাচন কমিশনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জেলখানায় বা আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটদানের জন্য নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বড়দিনে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত তেজগাঁওয়ের জপমালা রাণী গির্জাশুভ বড়দিন উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ের ঐতিহাসিক পবিত্র জপমালা রাণী গির্জা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য গির্জা প্রাঙ্গণ উন্মুক্ত রাখা হয়েছে।
ছুটির দিনেও আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে: এনবিআরআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রার্থীদের আয়কর রিটার্ন দাখিল সহজ করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ছুটির দিনেও অনলাইনে এই রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকছে।
তারেক রহমানকে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উপস্থাপন রয়টার্সের খবরেতারেক রহমানের প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে তুলে ধরেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। প্রায় ১৭ বছর লন্ডনে নির্বাসনে থাকার পর তাঁর দেশে ফেরা বিএনপির জন্য বড় রাজনৈতিক অর্জন বলে উল্লেখ করেছে সংস্থাটি।