ঢাবিতে কাল শুরু হচ্ছে ‘বিউপনিবেশায়ন ও মওলানা ভাসানী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বিউপনিবেশায়ন ও মওলানা ভাসানী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।
গণভোটে গণঅংশগ্রহণই পরিবর্তনের ধারা সূচিত করবে: পরিবেশ উপদেষ্টাতথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সরকারের মূল লক্ষ্য হলো গণভোটে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, যাতে পরিবর্তনের ধারাটি সত্যিকার অর্থেই সূচিত হয়।’
ভালুকায় দিপু দাস হত্যাকাণ্ডে ১২ আসামির তিন দিন করে রিমান্ডময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন শুনানি শেষে এই আদেশ দেন।
৮১৩ কোটি টাকা আত্মসাৎ: সিকদার পরিবার ও মাইশা গ্রুপের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদনন্যাশনাল ব্যাংকের ৮১৩ কোটি ৭০ লাখ টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে ব্যাংকের নিয়ন্ত্রণকারী সিকদার পরিবার ও মাইশা গ্রুপের পরিচালকসহ ৩১ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গানম্যান পেলেন প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক: স্বরাষ্ট্র উপদেষ্টানিরাপত্তার কথা বিবেচনা করে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রাবিতে পদত্যাগ করা ৬ ডিনের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পদত্যাগ করা ছয় আওয়ামী লীগপন্থী ডিনের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দিন ও উপ-উপাচার্য (প্রশাসন) মাঈন উদ্দিন।
খুলনায় ‘অন্তর্কোন্দলে’ গুলিবিদ্ধ হন এনসিপি নেতা: পুলিশখুলনায় এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতা মোতালেব শিকদারকে (৪২) নিজেদের মধ্যে কোন্দলে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম। গুলিবিদ্ধ হওয়া বাসাটি তাঁর পরিচিতা এক নারীর ভাড়া নিয়েছিলেন।
তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বরবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ডিসেম্বরের ২৭ তারিখ ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোট নিয়ে সারাদেশে প্রচারণার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ১০টি ভোটের গাড়ি—‘সুপার ক্যারাভান’।
আইন উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভআইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিচার বিভাগ নিয়ে অযাচিত মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। আদালত অবমাননা হয় কিংবা বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আইন উপদেষ্টাকে পরামর্শ দেন তিনি।
উদীচী কার্যালয়ে হামলায়: অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে মামলাউদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাতে উদীচীর সাধারণ সম্পাদক মোস্তফা জামসেদ আনোয়ার (তপন) বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা ‘অনেকটা আশঙ্কা মুক্ত’, যশোর সীমান্তে নজরদারিখুলনায় গুলিবিদ্ধ এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতা মোতালেব শিকদার (৪২) এখন ‘অনেকটা আশঙ্কা মুক্ত, কিছুটা কথা বলতে পারছেন’ বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আখতারুজ্জামান।
মধ্যযুগীয় কায়দায় আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা হয়েছে: নূরুল কবীরইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর বলেছেন, ‘যখন সংবাদকর্মীরা কাজ করছেন, তখন পত্রিকা অফিসের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দমকল বাহিনী আসার সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে।
হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আসিফ নজরুলআইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। সোমবার (২২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।
রাজসাক্ষী হয়েও ৫ বছরের দণ্ড: আপিল করলেন সাবেক আইজিপি মামুনজুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ার পরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই আবেদন করেছেন।
৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকাআগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে। সরকারি ও বেসরকারি মাধ্যমে ২০২৬ সালের হজে প্রাথমিক নিবন্ধনকারীদের প্রতি এ অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
হাদির খুনি অবৈধ পথে গেছে কিনা জানি না: স্বরাষ্ট্র উপদেষ্টাদেশে নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ রাজনীতিবিদকে একজন করে গানম্যান দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এখন যারা হিটলিস্ট বা ভালনারেবল (ঝুঁকিপূর্ণ), তাদের আমরা অলরেডি হাতিয়ারসহ গানম্যান দিয়েছি। অনেকে নিতে চাননি।