ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব, কূটনৈতিক মিশনে হামলা-ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ ও হুমকি প্রদর্শন এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানাতে তাঁকে তলব করা হয়েছে।
প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: আরও ৯ জন গ্রেপ্তারদৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডেইলি স্টারে হামলার ঘটনায় ৪০০ জনের বিরুদ্ধে মামলারাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
রাবিতে পদত্যাগ করা ছয় ডিনের দায়িত্বে উপাচার্য ও দুই উপ-উপাচার্যরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পদত্যাগ করা আওয়ামীপন্থী ছয় ডিনের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দিন ও উপ-উপাচার্য (প্রশাসন) মাঈন উদ্দিন।
খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় ‘আলোচিত’ সেই তরুণী আটকজাতীয় নাগরিক পার্টি-এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে গুলির ঘটনায় ‘আলোচিত’ তরুণী তনিমা ওরফে তন্বীকে আটক করেছে পুলিশ।
নির্বাচন ও গণভোট: ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে আজ মঙ্গলবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
ঢামেক হাসপাতালের সামনে তরুণীর মরদেহ ফেলে ব্যক্তি উধাওঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সিএনজিচালিত অটোরিকশায় করে অজ্ঞাতপরিচয়ের এক অচেতন তরুণীকে (২২) ফেলে পালিয়ে গেছে এক ব্যক্তি।
১২ ফেব্রুয়ারিতেই ভোটগ্রহণ: মার্কিন দূতকে প্রধান উপদেষ্টাআগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জাতি তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা স্বৈরাচারী শাসনামলে চুরি হয়ে গিয়েছিল।
‘সংস্কৃতিই প্রতিবাদের শ্রেষ্ঠতম ভাষা’: মব সন্ত্রাস ও হত্যার প্রতিবাদে শিল্পকলায় কর্মসূচিসারা দেশে চলমান মব সন্ত্রাস, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘জুলাই সাংস্কৃতিক আন্দোলন’-এর উদ্যোগে আজ সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ১ নম্বর গেটে এই আয়োজন করা হয়।
তারেক রহমানের প্রত্যাবর্তন: ১০ রুটে বিশেষ ট্রেনবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত সহজ করতে ১০ রুটে বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সব ধরনের কনস্যুলার ও ভিসা সেবা স্থগিতদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্রবাদী সংগঠনের বিক্ষোভ ও হুমকির ঘটনায় সব ধরনের কনস্যুলার ও ভিসা সেবা কার্যক্রম স্থগিত করা হয়েছে।
পিআইবির আলোচনা সভাজিয়াউর রহমান নানান মত-পথকে সম্মান দিতেন: মির্জা ফখরুলবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জিয়াউর রহমান সব সময় সমঝোতার রাজনীতি করতেন। তিনি নানান মত-পথকে সম্মান দিতেন। তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন তখন দেশের অর্থনীতি ছিল ভয়াবহ খারাপ। একটি ব্যর্থ রাষ্ট্রকে নিজ নেতৃত্বগুণে তিনি টেনে তুলে এনেছেন।’
তিন দিনে ৭২ হাজার প্রবাসী ভোটারের ঠিকানায় গেল পোস্টাল ব্যালটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে অনলাইনে নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। নিবন্ধন অ্যাপ উদ্বোধনের পরদিন ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের নিবন্ধন শুরু হয়, যা ২৫ ডিসেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে।
ছাত্রদলকে ‘সাহস থাকলে সামনে আসো চান্দাভাই’ হুঁশিয়ারি রাকসু জিএস আম্মারের‘আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের’ পক্ষে অবস্থান নেওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে কড়া অবস্থানের ঘোষণাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ফেনীতে সেরেস্তাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যাকাণ্ড’ফেনীতে রেললাইনের পাশে একটি গাছে জেলা জজকোর্টের সেরেস্তাদার এনামুল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফতেহপুর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বেনজীরের বিলাসবহুল ফ্ল্যাটের মালামাল গেল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলেআদালতের নির্দেশ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনুমোদনক্রমে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন গুলশানের ‘র্যাঙ্কন আইকন টাওয়ারে’র চারটি বিলাসবহুল ফ্ল্যাটের মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডারে হস্তান্তর করা হয়েছে। তবে এই হস্তান্তরের ক্ষেত্রে একটি গুর
ঢাবিতে কাল শুরু হচ্ছে ‘বিউপনিবেশায়ন ও মওলানা ভাসানী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বিউপনিবেশায়ন ও মওলানা ভাসানী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।