দেশে ফিরেই দুর্বৃত্তের খপ্পরে, সড়কে পড়ে ছিলেন অচেতনরাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট সড়ক থেকে এক প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছেন পথচারীরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে তাঁকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপিবাংলাদেশ পুলিশ বাহিনী প্রধান (আইজিপি) বাহরুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখতে সক্ষম হবে।
সরকারের সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনঅন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ এবং এ সংস্কারে সমর্থন রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
জুলাই সনদ নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে: আলী রীয়াজজুলাই সনদ প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, জুলাই সনদ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। ধর্মীয় বিশ্বাসের জন্য ব্যক্তির সঙ্গে ব্যক্তির পার্থক্য করবে না রাষ্ট্র।
গাজীপুর-সাতক্ষীরা থেকে ২ আগ্নেয়াস্ত্র জব্দ, আটক একগাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল বাজার থেকে বিদেশি পিস্তল, ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে যৌথ বাহিনী। আর সাতক্ষীরার শ্যামনগরে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ হাবিবুর রহমান নামে একজন গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে এসব অভিযান চালানো হয়।
আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিনজুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
তামাক নিয়ন্ত্রণে সব মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে: ফরিদা আখতারতামাক নিয়ন্ত্রণ শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একক দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। জনস্বাস্থ্য রক্ষায় তিনি সকল মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের উদ্বোধন প্রধান উপদেষ্টারতিন পার্বত্য জেলায় ১২টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
নির্বাচনে দিনে সাতটির বেশি আচরণবিধি লঙ্ঘনত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বিগত ১৯ দিনের প্রচারে আচরণবিধি লঙ্ঘনের মোট ১৪৪টি ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, এ সময় ৯৪টি মামলা ও আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৯ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে।
রিয়াদে বাংলাদেশ-মালদ্বীপ বৈঠক: দক্ষ কর্মী নিয়োগ ও উচ্চশিক্ষা নিয়ে আলোচনামালদ্বীপের শ্রমবাজারে চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষকসহ পেশাদার কর্মী নিয়োগ বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। সৌদি আরবের রিয়াদে গত সোমবার অনুষ্ঠিত ‘গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনে’র সাইডলাইনে মালদ্বীপের শ্রমমন্ত্রীর সাথে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।
নির্বাচন ও গণভোট: সুপ্রিম কোর্টে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে এবার দুই কিশোর আহতমিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনায় এবার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশি কিশোর গুরুতর আহত হয়েছেন।
পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
ওমানের শ্রমবাজার খুলছে, নতুন ওয়ার্ক ভিসা চালুর ঘোষণাওমানে কর্মরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধকরণের সুযোগ দেওয়ার পাশাপাশি দেশটি বাংলাদেশের জন্য আবারও নতুন ওয়ার্ক ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে দুই দেশের উচ্চপর্যায়ের এক বৈঠকে এই আলোচনা হয়।
সাইবার হয়রানি রুখতে সরব ঢাবির নারী শিক্ষার্থীরা, নতুন প্ল্যাটফর্ম গঠনদেশে নারীদের বিরুদ্ধে সাইবার হয়রানি, চরিত্রহনন এবং অনলাইন সহিংসতার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ‘উইমেনস সাইবার প্রোটেকশন কাউন্সিল’ (ডব্লিউসিপিসি)।
কারাগারে নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক: স্বরাষ্ট্র উপদেষ্টাকারাগারে বন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারা প্রশাসন পরিচালনায় নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক।
নওগাঁ-৬: আবারও শোকজ পেলেন বিএনপি প্রার্থী রেজাউল ইসলামনির্বাচনি আচরণবিধি ভেঙে নির্ধারিত সময়ের আগে প্রচার এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মিছিলে বাধার অভিযোগে আবারও কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের ধানের শীষের প্রার্থী রেজাউল ইসলাম রেজুকে।