স্ট্রিম প্রতিবেদক

তারেক রহমান জনগণের নেতা, ১৮ কোটি মানুষের ভবিষ্যৎ তারেক রহমানের হাতে। তাঁর সম্মাননা অনুষ্ঠানে গণতন্ত্রপ্রিয় মানুষেরা ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়।
শুক্রবার সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদ ও আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে দলের নেতাকর্মীরা সকাল থেকে স্মৃতিসৌধের সামনে ও আশপাশের এলাকায় জড়ো হচ্ছেন।
গয়েশ্বর রায় বলেন, ‘দেশের মানুষই তাকে সংবর্ধনা দিচ্ছে, বিএনপি একা দেয়নি। দেশের মানুষ গত ১৭ বছর বিএনপি, বিএনপির নেতাকর্মী, শুভানুধ্যায়ী, গণতন্ত্রপ্রিয় মানুষেরা গতকাল তাঁর সম্মাননা অনুষ্ঠানে ছিল। তিনি জনগণের নেতা। ১৮ কোটি মানুষের ভবিষ্যত তাঁর হাতে।’
গয়েশ্বর রায় আরও বলেন, ‘দেশবাসী তারেক রহমানে আগমনের প্রতীক্ষায় ছিল। এটা নিয়ে নানা ধরনের কথা ছিল, নানা ধরনের সমস্যা ছিল, তাঁর আসার মধ্য দিয়ে সব ষড়যন্ত্র সমাপ্ত হয়েছে। যে লড়াইটা গণতন্ত্রের জন্য, একটা সুষ্ঠু, অবাধ নির্বাচনের জন্য, সেটি সব সময় ছিল।’
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে স্মৃতিসৌধের ফটক। ঢুকতে দেয়া হচ্ছে না মিডিয়া পাশ নেয়া গণমাধ্যমকর্মীদেরও। অন্যদিকে স্মৃতি সৌধ এলাকায় তারেক রহমানকে দেখতে অবস্থান নিয়েছে অসংখ্য নেতা-কর্মী।

পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদ-সংলগ্ন বাউফল-লেবুখালী আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুমকির ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী এবং পুলিশের সামনে যুবদলের পাঁচ শতাধিক নেতাকর্মী ল
৭ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১১ ঘণ্টা আগে
অবিচার ও নিপীড়নের প্রতিবাদে আজও বাঙালিকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনেই রাজপথের মানুষের শক্তি ও প্রেরণার উৎস ছিল নজরুলের কবিতা ও গান।
২৭ আগস্ট ২০২৬
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ইশতেহারের সুফল পেতে সরকারকে কিছুটা সময় দিতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বজায় রাখার বিকল্প নেই। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
২৭ আগস্ট ২০২৬