
মাত্র ১৬ বছর বয়সেই মেজর লিগ সকারে (এমএলএস) টানা চার ম্যাচে গোল-অ্যাসিস্টের অনন্য রেকর্ড গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। রেকর্ডের দিনে নিউইয়র্ক রেড বুলসকে ৩-১ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে সুলিভানের দল ফিলাডেলফিয়া ইউনিয়ন।
রোববার (৩০ আগস্ট) রেড বুলসের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ফিলাডেলফিয়া। খেলার ২১ মিনিটে ফরোয়ার্ড মিলান ইলোস্কির গোলে এগিয়ে যায় সফরকারীরা। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণের পর ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফিলাডেলফিয়া।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই ড্যানলি জ্যঁ জ্যাকের পাসে ডি-বক্সের সামনে থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন সুলিভান। এই গোলেই টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার মাইলফলক স্পর্শ করেন এই তরুণ মিডফিল্ডার।
৬৫ মিনিটে ডিফেন্ডার নিল পিয়েরের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। ম্যাচের ৭৪ মিনিটে বায়ার্ন মিউনিখের সাবেক ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম চুপো-মোটিং নিউইয়র্কের হয়ে এক গোল শোধ করলেও স্বাগতিকদের পক্ষে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি। এই জয়ে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল ফিলাডেলফিয়া ইউনিয়ন।
.png)

আর্লিং হালান্ডের ৩০০তম গোলের মাইলফলক ছোঁয়ার দিনেই জয় পেল ম্যানচেস্টার সিটি। শনিবার (৫ সেপ্টেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে কভেন্ট্রি সিটিকে ১–০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল সিটি। তবে কভেন্ট্রির জমাট রক্ষণে বারবার আটকে যাচ্ছিল তাদের আক্রমণ।
২ ঘণ্টা আগে
ঢেউয়ের তোড়ে বোর্ড থেকে ছিটকে অঝোরে কেঁদেছিলেন ফাতেমা আক্তার। সেই মেয়েটি এবার জাপানে লাল-সবুজের পতাকা তুলে ধরবেন। ১৭ বছরের ফাতেমা বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ পেরিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে অংশ নেবেন। জাপান যাওয়ার আগে আক্ষেপ ঝরল ফাতেমার কণ্ঠে। এত বছর সার্ফিং করেও পর্যাপ্ত সরকার
১১ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আগের দিন একই প্রতিযোগিতায় ছেলে হকি দল চীনের কাছে ৩-২ গোলে হারলেও মেয়েরা জয় পেয়েছে।
১৪ ঘণ্টা আগে
ম্যাচের শেষ বাঁশির আগে রিয়াল মাদ্রিদের হাতে ছিল সমতায় ফেরার সুযোগ। স্পটকিকে কিলিয়ান এমবাপ্পের পায়ে বল। কিন্তু ফরাসি ফরওয়ার্ডের শট আটকে দেন রিয়াল বেটিসের গোলরক্ষক আলভারো ভায়েস। ফলে বেটিসের কাছে ১-০ গোলের হার নিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) লা লিগায় প্রথমবার হোঁচট খেল হোসে মরিনহোর দল।
১৬ ঘণ্টা আগে