স্ট্রিম ডেস্ক

চলতি বিশ্বকাপে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আলোচনায় রয়েছেন স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। তবে এবার শুধু ইয়ামালই নন, খবরের শিরোনাম হচ্ছেন তাঁর পরিবারের আরেক সদস্যও। তাঁর নাম কেইন।
ইয়ামালের তিন বছর বয়সী সৎভাই কেইন স্পেনের সেমিফাইনাল পর্যন্ত খেলায় একের পর এক হৃদয়স্পর্শী ও আদুরে মুহূর্তের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। তার এসব মুহূর্ত ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মন জয় করেছে। মাঠে ম্যাচ শেষে খেলোয়াড়দের সঙ্গে উদযাপন করা হোক কিংবা গ্যালারি থেকে স্পেনকে সমর্থন জানানো দুই ক্ষেত্রেই কেইন খুব অল্প সময়ের মধ্যে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন হয়ে উঠেছে।
ইয়ামালের মা শীলা এবানা দ্বিতীয়বার বিয়ে করার পর ২০২২ সালের সেপ্টেম্বরে কেইনের জন্ম হয়। বয়সে অনেক ছোট হলেও, ইয়ামাল একাধিকবার জানিয়েছেন, ছোট ভাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাদের মধ্যে বিশেষ এক বন্ধন রয়েছে। স্পেনের তারকা ফুটবলার লামিন ইয়ামাল তার ছোট ভাইকে নিয়ে আবেগঘন মন্তব্যও করেছেন। তিনি বলেন, ‘আমার ছোট ভাই আমার সবকিছু। আমি তাকে খুব ভালোবাসি। তাকে আমার নিজের সন্তানের মতোই মনে হয়।’
দুই ভাইকে নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে দেখা যায়। কখনো তারা নাচের ভিডিও করেন, কখনো বিশেষ স্টাইলে হাত মেলান, কখনও খেলনা গাড়িতে চড়েন, আবার কখনো পরিবারের সঙ্গে সময় কাটান। ছোট ভাই কেইন চেইন ডেলিইতো নামের এক রেস্টুরেন্টের বিজ্ঞাপনেও কাজ করেছে।
বিশ্বকাপ চলাকালে কেইনের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাস তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে। মাঠে ও মাঠের বাইরে তার স্বতঃস্ফূর্ত আচরণ এবং বড় ভাই লামিন ইয়ামালের সঙ্গে তার মধুর সম্পর্ক ভক্তদের নজর কেড়েছে। বিশ্বকাপ চলাকালে কেইনের বেশ কয়েকটি মুহূর্ত সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
অস্ট্রিয়ার বিপক্ষে স্পেন গোল করার পর দর্শকদের সঙ্গে উচ্ছ্বসিত কেইন ‘কাম অন’ বলে চিৎকার করে। এই মুহূর্তটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। স্পেনের ম্যাচ চলাকালে টিভি ক্যামেরার দিকে তাকিয়ে চুমু দেওয়া, মজার মুখভঙ্গি করা এবং হাত নেড়ে দর্শকদের শুভেচ্ছা জানানোর ভিডিও অসংখ্য মানুষ শেয়ার করেছেন।
বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে স্টেডিয়ামের বড় পর্দায় তাকে দেখানো হলে তার প্রাণবন্ত প্রতিক্রিয়া দর্শকদের মুগ্ধ করে। স্পেন জয়ের পর মাঠে নেমে বড় ভাই লামিন ইয়ামালের সঙ্গে উল্লাস করে, বল নিয়ে খেলে এবং খেলোয়াড়দের সঙ্গে ছবি তোলার মুহূর্ত শেয়ার করে।
বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে স্পেনের ম্যাচের আগে কেইন নিজেও অপ্রত্যাশিতভাবে এক খুদে তারকায় পরিণত হয়েছে। মাঠে লামিন ইয়ামাল যেমন বিশ্বকাপ জয়ের পেছনে ছুটছেন, তেমনি মাঠের বাইরে ছোট ভাই কেইন তার হাসিখুশি ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে সমর্থকদের মন জয় করেছেন। অনেকের কাছেই তিনি এবারের বিশ্বকাপের সবচেয়ে হৃদয়স্পর্শী গল্পগুলোর একটি।
(এথলন স্পোর্টস থেকে অনুবাদ করেছেন কাজী নিশাত তাবাসসুম)

এমবাপ্পে-দেম্বেলের ভয়ংকর আক্রমণভাগকে ৯০ মিনিট কার্যত বোতলবন্দি করে রেখে ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। পেনাল্টি থেকে মিকেল ওইয়ারসাবাল ও পরে পেদ্রো পোরোর গোলে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ফিরেছে লা রোহা। সেই সঙ্গে টানা তৃতীয় বড় টুর্নামেন্টে ফ্রান্সের স্বপ্ন ভেঙেছে স্প্যানিশরাই।
৬ ঘণ্টা আগে
বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি, দুই ভিন্ন ফুটবল দর্শনের লড়াই। একদিকে কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলের গতিময় ফ্রান্স, অন্যদিকে লামিন ইয়ামাল-রদ্রির ছন্দময় স্পেন। বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের এই দুই জায়ান্ট।
১৪ জুলাই ২০২৬
বিশ্বের ফুটবল ভক্তরা যখন ৪৮ দলের বিশ্বকাপেই মানিয়ে নিচ্ছে, তখন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভাবছেন আরও বড় কিছু। পুরুষদের বিশ্বকাপ ৪৮ থেকে ৬৪ দলে উন্নীত করার প্রস্তাব খতিয়ে দেখছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
১৩ জুলাই ২০২৬
কয়েক বছর আগেও হারের বৃত্ত আর শূন্য গ্যালারি ছিল বাংলাদেশ ফুটবল দলের বাস্তবতা। তবে গত দেড়-দুই বছরে এই দৃশ্যপট পাল্টে গেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বেড়ে উঠলেও শিকড়ের টানে লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে বাংলাদেশে আসছেন প্রবাসী ফুটবলাররা। হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের মতো তারকাদের হাত ধরে নতুন পথ দেখছে
১২ জুলাই ২০২৬