বিশ্বকাপের নক্ষত্র—১
স্পোর্টস ডেস্ক

গতি, ড্রিবলিং ও ক্ষিপ্রতার দারুণ মিশেল সেনেগালের সাদিও মানে। লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ তাঁকে বলতেন 'কমপ্লিট প্যাকেজ'। একই সঙ্গে উইংয়ে আবার স্ট্রাইকার হয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ কাঁপিয়ে দেওয়া খেলোয়াড়।
বর্তমানে সৌদি প্রো লিগের দল আল-নাসরে খেলা সাদিও মানে ২০২৫-২৬ মৌসুমে ২৪ ম্যাচে ৯ গোলের পাশাপাশি করেছেন ৬ অ্যাসিস্ট।
সাদিও মানের জন্ম ১৯৯২ সালের ১০ এপ্রিল। সাধারণত খেলেন উইঙ্গার ও ফরোয়ার্ড পজিশনে। ১০ নম্বর জার্সিতে সেনেগাল জাতীয় দলের হয়ে ১২৪ ম্যাচে করেছেন ৫২ গোল।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার স্টিভেন জেরার্ড বলেছিলেন, মানের গতি, টাচ ও ফিনিশ বিশ্বমানের। টাকা খরচ করে গ্যালারিতে বসে দেখতে চাইবেন এমন ফুটবলার।
ট্রফি ক্যাবিনেট ও অর্জন
সাদিও মানে ২০১৯ ও ২০২২ সালে আফ্রিকান ফুটবলার অব দ্য ইয়ার নির্বাচিত হন। লিভারপুলের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ (২০১৮-১৯) জিতেন। পরের মৌসুমে (২০১৯-২০) ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেন । ২০১৮-১৯ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ২২ গোলে জিতেন গোল্ডেন বুট। অন্যদিকে, জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা ও জার্মান কাপও জিতেছেন তিনি।

সাদিও মানের নৈপুণ্যে ২০২২ সালে প্রথম আফ্রিকা কাপ অব নেশনস জেতে সেনেগাল। এই টুর্নামেন্টের ২০২১ ও ২০২৫ আসরে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে মানের হাতে।
বিশ্বকাপ ট্র্যাজেডি ও লাস্ট ড্যান্স
বিশ্বকাপ মঞ্চ সাদিও মানের কাছে অপূর্ণ স্বপ্ন ও বেদনার গল্প। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ভালো পারফরম্যান্স সত্ত্বেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় সেনেগাল। সবচেয়ে বড় ধাক্কা আসে ২০২২ কাতার বিশ্বকাপের আগমুহূর্তে। বায়ার্ন মিউনিখের হয়ে খেলার সময় গুরুতর চোট পেয়ে ছিটকে পড়েন বিশ্বকাপের স্কোয়াড থেকে।
এবারের আসর হয়তো ৩৪ বছর বয়সি মানের শেষ বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপে 'আই' গ্রুপে ফ্রান্স, নরওয়ে ও ইরাকের মুখোমুখি হবে সেনেগাল। নিজের শেষ বিশ্বকাপে দেশকে রূপকথার গল্প উপহার দিতে মরিয়া এই তারকা।

মাঠের বাইরের সুপারহিরো
বিশ্বের অনেক ফুটবলার বিলাসবহুল জীবনযাপন করে আলোচনায় আসেন। সাদিও মানে সেই পথে হাঁটেননি। তাঁর জন্মভূমি সেনেগালের অবহেলিত গ্রাম বামবালির দারিদ্র্য দূর করতে নিয়েছেন দারুণ সব উদ্যোগ। গ্রামে হাসপাতাল, আধুনিক স্কুল, পোস্ট অফিস ও ফুয়েল পাম্পও নির্মাণ করেছেন। মাঠের তারকা মানে তাই দেশের মানুষের কাছে সত্যি নক্ষত্র।
ফুটবল ট্রিভিয়া
২০১৫ সালে সাউদাম্পটনের হয়ে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাত্র ২ মিনিট ৫৬ সেকেন্ডে হ্যাটট্রিক করেন মানে। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড আজও অক্ষত রয়েছে।

.png)

জিনেদিন জিদানের দায়িত্ব নেওয়ার পরই ফ্রান্সের ফুটবলে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ২ অক্টোবর ইতালির বিপক্ষে স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামের ৮০ হাজার আসনের সব টিকিট মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে।
১৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জনের কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের তরুণ দাবাড়ু মনন রেজা নীড়ের। হাঙ্গেরির বুদাপেস্টে ‘সিক্স ডেজ জুলাই ২০২৬ জিএম-বি’ দাবা টুর্নামেন্টে প্রথম আট রাউন্ডে চার জয় ও চার ড্রয়ে দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি।
০১ আগস্ট ২০২৬
হাঙ্গেরির বুদাপেস্টে ‘সিক্স ডেজ গ্র্যান্ডমাস্টার-বি’ দাবা টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। অষ্টম রাউন্ড শেষে ৮ খেলায় ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে যৌথভাবে শীর্ষে তিনি।
০১ আগস্ট ২০২৬
বাংলাদেশের মাটিতে ২৩ বছর পরে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। শনিবার (১ আগস্ট) ভুটানে টুর্নামেন্টের ড্র হয়।
০১ আগস্ট ২০২৬