স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। দলে লা লিগার জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার জায়গা হয়নি। রিয়ালের কেউ না থাকলেও প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে দলে তরুণদের পাশাপাশি অভিজ্ঞ তারকাদের ভারসাম্যপূর্ণ কম্বিনেশন দেখা গেছে।
গোলপোস্টে স্পেনের মূল ভরসা অ্যাথলেটিক বিলবাওয়ের উনাই সিমন ও আর্সেনালের ডেভিড রায়া, ব্যাকআপ হিসেবে থাকছেন বার্সেলোনার হোয়ান গার্সিয়া।
রক্ষণভাগে কোচের বড় ভরসা আইমেরিক লাপোর্তে, চেলসির মার্ক কুকুরেয়া এবং বার্সেলোনার তরুণ তুর্কি পাউ কুবার্সি। রাইট-ব্যাক ও উইং-ব্যাক পজিশনে পেদ্রো পোরো ও মার্ক পুবিলদের গতি দলকে বাড়তি সুবিধা দেবে। এ ছাড়া রক্ষণভাগে আরও আছেন আলেহান্দ্রো গ্রিমালদো, এরিক গার্সিয়া এবং মার্কোস ইয়োরেন্তে।
মাঝমাঠ সামলানোর মূল দায়িত্ব চোট কাটিয়ে ফেরা ম্যানচেস্টার সিটির তারকা রদ্রিগো হার্নান্দেস (রদ্রি) এবং বার্সেলোনার গাভি। সঙ্গে আছেন বার্সেলোনার পেদ্রি, পিএসজির ফাবিয়ান রুইজ এবং আর্সেনালের মার্তিন জুবিমেন্দি। মাঝমাঠে বৈচিত্র্য আনতে স্কোয়াডে সুযোগ পেয়েছেন অ্যালেক্স বায়েনা, মিকেল মেরিনো ও মিকেল ওয়ারজাবাল।
আক্রমণে সবার চোখ থাকবে তরুণ সেনসেশন বার্সার লামিন ইয়ামাল এবং গতিময় উইঙ্গার নিকো উইলিয়ামসের ওপর। গত ইউরো কাপে আলো ছড়ানো এই জুটির সঙ্গে ফরোয়ার্ড থাকছেন দানি অলমো, ফেরান তোরেস, ইয়েরেমি পিনো, ভিক্টর মুনোজ এবং অভিজ্ঞ বোর্হা ইগলেসিয়াস।
গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া, হোয়ান গার্সিয়া।
রক্ষণ: মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে, পেদ্রো পোরো।
মাঝমাঠ: পেদ্রি, ফাবিয়ান রুইজ, মার্তিন জুবিমেন্দি, গাভি, রদ্রিগো হার্নান্দেস, অ্যালেক্স বায়েনা, মিকেল মেরিনো, মিকেল ওয়ারজাবাল।
আক্রমণ: দানি অলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেরান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ, লামিন ইয়ামাল।

সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত ক্রিকেট দল।
৪ ঘণ্টা আগে
ইনজুরি সমস্যার কারণে অস্ট্রেলিয়া সিরিজের জন্য টেস্ট দল গঠনে বেশ চ্যালেঞ্জ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সোমবার (২৭ জুলাই) মিরপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচ হিসেবে নতুন মিশনে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দীন। সোমবার (২৭ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন।
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হতেই ফিরছে ইউরোপীয় ক্লাব ফুটবল। এরই মধ্যে জমে উঠেছে দলবদলের বাজার। রদ্রি, ভিনিসিউসসহ বড় তারকাদের ভবিষ্যৎ নিয়ে চলছে জোর আলোচনা। নতুন মৌসুম সামনে রেখে দল গোছাতে ব্যস্ত শীর্ষ ক্লাবগুলো। আগামী আগস্টের মাঝামাঝি থেকে শুরু হবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের নতুন মৌসুম।
১৩ ঘণ্টা আগে