সেপ্টেম্বরে জাতীয় দলকে বিদায় জানাতে পারেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০১: ০০
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।

স্পোর্টস পোর্টাল দ্য টাচলাইন এর এক প্রতিবেদনে বলা হয়, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো।

ম্যাচটি হবে পর্তুগালের লিসবনে স্পোর্টিং সিপির মাঠ এস্তাদিও জোসে আলভালাদেতে।

২০০২ সালে এই মাঠেই পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল রোনালদোর। সেই মাঠেই জাতীয় দলের জার্সি তুলে রাখার পরিকল্পনা করেছেন তিনি।

২০২৬ বিশ্বকাপ থেকে পর্তুগালের অপ্রত্যাশিত বিদায়ের পর থেকেই রোনালদোর অবসর নিয়ে আলোচনা শুরু হয়।

পর্তুগালের হয়ে ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি। পরে ২০১৯ ও ২০২৫ সালে দলকে জেতান উয়েফা নেশনস লিগের শিরোপা।

আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। জাতীয় দলের ক্যারিয়ারের শেষ বাঁশি বাজতে এখন আর বেশি সময় বাকি নেই। ২৪ সেপ্টেম্বর লিসবনের সেই ম্যাচেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন এই কিংবদন্তি ফুটবলার।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত