গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে ইউজিসিগবেষণায় চৌর্যবৃত্তি (প্লেজিয়ারিজম) প্রতিরোধে সার্বজনীন অ্যান্টি-প্লেজিয়ারিজম নীতিমালার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচন: বিচারিক কমিটি গঠনে দুই জজকে মনোনয়নআসন্ন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠনে দুজন যুগ্ম জেলা ও দায়রা জজকে মনোনয়ন দিয়েছে আইন ও বিচার বিভাগ।
লেবাননে বেআইনিভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল: এইচআরডব্লিউআন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) যাচাই করা ছবিতে দেখা গেছে, ইসরায়েল দক্ষিণ লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাস ব্যবহার করেছে। আলজাজিরা সোমবার (৯ মার্চ) এই দিয়েছে।
আবারও তুরস্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপআবারও তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে সেটি ভূপাতিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।
প্রথম অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হবে: তথ্যমন্ত্রীআসন্ন সংসদ অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাস করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (৯ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) আয়োজিত গোলটেবিল বৈঠকে একথা জানান তিনি।
যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত একা নেবেন না ট্রাম্পনিজেদের মধ্যে আলোচনা করেই ইরানের ওপর হামলা চালিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সেই হামলার পর ইরানও পাল্টা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে গত ৯ দিন ধরে যুদ্ধ চলছে।
জঙ্গল সলিমপুরগডফাদারদের ছত্রচ্ছায়ায় অপরাধীদের অভয়ারণ্যঅস্ত্র হাতে সদর্পে টইল দিতে দেখা যেত কিছু ব্যক্তিকে, যারা কোনো সরকারি বাহিনীর সদস্য নয়। সরকারি অনুমোদন ছাড়াই এলাকার সব প্রবেশপথে বসানো হয় বড় বড় লোহার গেট। এমনকি সেখানকার বাসিন্দাদের দেওয়া হয় নিজস্ব পরিচয়পত্র, যেন স্বাধীন রাষ্ট্র। সেই লোহার গেটগুলো এখনো চোখে পড়ে।
ইরান-আরব সংঘাত: মধ্যপ্রাচ্যে কি তবে নতুন শিয়া-সুন্নি যুদ্ধের সূচনা?মধ্যপ্রাচ্যের কয়েক দশকের ‘ছায়াযুদ্ধ’ সীমা অতিক্রম করে সরাসরি ও বহুমুখী প্রলয়ংকরী সংঘাতের রূপ নিয়েছে। এর একদিকে ইসরায়েল ও আমেরিকার সাঁড়াশি অভিযান, আর অন্যদিকে ইরানের অস্তিত্ব রক্ষার মরিয়া লড়াই—এই দুই চরমপন্থার চাপে পড়ে পুরো অঞ্চলের মানচিত্র আজ এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে।
অর্থনীতির পুনরুজ্জীবনে বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি অপরিহার্য: এমসিসিআইবাংলাদেশের অর্থনীতির গতি পুনরুদ্ধার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা। এ লক্ষ্যে বিদ্যমান কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত ও সমন্বিত সংস্কারের ওপর জোর দেওয়া হয়েছে।
আসামের নির্বাচন ও কূটনীতি: যেখানে দীর্ঘ হচ্ছে বাংলাদেশের ছায়ানির্বাচনের সময় ঘনিয়ে এলেই আসামের রাজনীতিতে বাংলাদেশ একটি ‘হুমকি’ হিসেবে আবির্ভূত হয়। অভিবাসন, জনমিতি পরিবর্তনের আতঙ্ক এবং সীমান্ত নিরাপত্তার ধোয়া তুলে সেখানে চরম ভারত-বাংলাদেশ মেরুকরণ শুরু হয়।
ইরান যুদ্ধে জড়িয়ে যাচ্ছে তুরস্ক?দক্ষিণ তুরস্কের আদানা শহরের কাছে অবস্থিত নিজেদের কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি নিজেদের নাগরিকদের ‘দক্ষিণ-পূর্ব তুরস্ক’ ছেড়ে যেতেও বলেছে আঙ্কারায় থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস।
ইরান যুদ্ধে ২০০৮ সালের মতো অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা নেই: নোবেলজয়ী অর্থনীতিবিদনোবেলজয়ী অর্থনীতিবিদ ফিলিপ আগিয়োঁ বলেছেন, ইরান যুদ্ধ বৈশ্বিক প্রবৃদ্ধি কমাবে ঠিকই, তবে ২০০৮ সালের মতো বিশ্ব অর্থনীতিতে ধস নামার আশঙ্কা নেই।
গাছ কাটতে লাগবে কমিটির অনুমতিসারা দেশে সড়ক, সরকারি স্থাপনা বা জায়গায় থাকা গাছ কাটতে হলে নির্ধারিত কমিটির অনুমতি নিতে হবে। এমনকি সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় থাকা গাছও এ নির্দেশনার বাইরে রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাই কোর্ট।
জ্বালানি সরবরাহে নজরদারি জোরদারে মনিটরিং সেলজ্বালানি তেলের যথাযথ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাসহ অভিযোগ নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় এবং আঞ্চলিক ‘মনিটরিং ও কন্ট্রোল সেল’ গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
১৪ দেশের ১৮ হাজারের বেশি প্রবাসীর এনআইডি প্রস্তুতপ্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কার্যক্রমের অংশ হিসেবে ১৪ দেশের ১৮ হাজার ৮৬৫ জন বাংলাদেশির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সর্বোচ্চ নেতার প্রতি সবার পূর্ণ সমর্থন আছে: ইসমাইল বাঘাইইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দেশের শাসনব্যবস্থার ভেতরে কোনো ধরনের বিভাজন বা মতপার্থক্য নেই। দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানের সব অংশ নতুন সর্বোচ্চ নেতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার ৯ম দিনে যা যা ঘটলইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার নবম দিনে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা রাজধানী তেহরান এবং দক্ষিণ-পশ্চিমের বুশেহর প্রদেশের জাম ও খোরমোজ এলাকায় একাধিক ড্রোন ভূপাতিত করেছে।