স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানজাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোহিঙ্গা ও স্থানীয় কৃষকদের জন্য সাড়ে ৬ মিলিয়ন ডলার দিল জাপানকক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় ক্ষুদ্র কৃষকদের খাদ্য ও পুষ্টি সহায়তা জোরদারে ৬ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার (৮১ কোটি ৬০ লাখ টাকা) অনুদান দিয়েছে জাপান। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) ওই অর্থ দিয়েছে জাপান সরকার।
গভর্নর পদে রদবদলের বৈধতা চ্যালেঞ্জ করে রিটবাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে অপসারণ এবং মোস্তাকুর রহমানকে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে রিটটি করেন। এতে অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংক এবং নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমানকে বিবাদী
প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন খালেদ হোসেন পরাগপ্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পেয়েছেন ফটোসাংবাদিক খালেদ হোসেন পরাগ। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে: জামায়াতজামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, সুপরিকল্পিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামায়াতকে ঠকানো হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী অনিয়ম, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে জামায়াতের অবস্থান তুলে ধরতে বৃহস্পতিবার (৫ মার্চ) দলীয় সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ
যশোরে হোটেলের কক্ষ ভেঙে ব্যবসায়ীর মরদেহ উদ্ধারযশোর শহরের একটি আবাসিক হোটেলের কক্ষের দরজা ভেঙে হারুন অর রশিদ (৫৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে শহরের দড়াটানা জামে মসজিদ লেনের প্রিন্স আবাসিক হোটেলের ৩০৩ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আল জাজিরার বিশ্লেষণচলমান সংঘাতকে ‘ধর্মীয় যুদ্ধে’ রূপ দিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলমধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মাঝে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধকে ধর্মীয় রুপ দেওয়ার অভিযোগ তুলেছে একাধিক আন্তর্জাতিক সংস্থা।
ভোট ইঞ্জিনিয়ারিং নিয়ে সাবেক উপদেষ্টা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনকে ঘিরে এই অভিযোগ নতুন আলোচনা তৈরি করেছে।
ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুকের প্রতিবেদনমূল্যস্ফীতি কিছুটা কমলেও রাজস্ব ও উন্নয়ন ব্যয়ে ধীরগতি: অর্থনীতিতে মিশ্র সংকেত২০২৬ সালের শুরুতেই বাংলাদেশের অর্থনীতিতে এক ধরনের মিশ্র চিত্র দেখা যাচ্ছে। চালের দাম কমায় খাদ্য মূল্যস্ফীতিতে সামান্য স্বস্তি এসেছে এবং রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।
ইরান-যুক্তরাষ্ট্র সংকট বুঝতে আপনার পাঠ তালিকায় রাখুন এই ১০ বইএকসময় যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক এতটা বৈরিতাপূর্ণ ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক কীভাবে তীব্র দ্বন্দ্বে রূপ নিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে তাকাতে হয় ইতিহাসের দিকে।
দপ্তর দখলে ‘আমাদের পালা’ সংস্কৃতি বন্ধের দাবি টিআইবিরনতুন সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী পদক্ষেপ ইতিবাচক হলেও কিছু ক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বিশেষ করে বিভিন্ন দপ্তরে দখলদারিত্ব প্রতিষ্ঠায় ‘আমাদের পালা’ সংস্কৃতি কঠোরভাবে দমনের দাবি জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ ব্যাংকের সামনে একীভূত ৫ ব্যাংকের আমানতকারীরা‘আমানতের টাকা ফেরত’ ও ‘হেয়ার কাট বা আমানত থেকে টাকা কাটার সিদ্ধান্ত’ বাতিলসহ ৩ দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের গেটের সামনে অবস্থান নিয়েছেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা।
বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ ডলারেবার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ব্যারেলে দাম বেড়েছে ২.৬৫ ডলার বা ৩.২৬ শতাংশ। এই তেলের ব্যারেল এখন বিক্রি হচ্ছে ৮৩.৯৯ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ২.৭৬ ডলার বা ৩.৭০ শতাংশ বেড়ে ৭৭.৪২ ডলারে উঠেছে।
ট্রাম্পের শুল্কযুদ্ধ: পরীক্ষার মুখে বাংলাদেশের অর্থনীতিরপ্তানিতে বৈচিত্র্য নেই, বাজারে নির্ভরতা একমুখী, কারখানার ভেতরের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ মোকাবেলার প্রস্তুতি অপর্যাপ্ত এবং বড় শক্তির সঙ্গে দরকষাকষিতে আমাদের কূটনৈতিক শক্তি এখনও দুর্বল।
হরিরামপুরে জ্বালানির দোকানে ড্রাম বিস্ফোরণ, পুড়ল বাজারের ২০ দোকানমানিকগঞ্জের হরিরামপুরে আন্ধারমানিক বাজারের যানবাহনের জ্বালানি বিক্রির একটি দোকানে ডিজেল ও পেট্রোল ড্রাম বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে গেছে ২০টি ব্যবসায় প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শতবর্ষী আন্ধারমানিক বাজারে বিল্টু দত্ত ও মিন্টু দত্তের জ্বালানি বিক্রির দোকানে ওই ঘটনা ঘটে।
হাইকোর্টে সাংবাদিক আনিস আলমগীরের জামিনএক মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিসৌধে পল কাপুরের শ্রদ্ধাবিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন ট্রাম্প প্রশাসনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (সহকারী পররাষ্ট্রমন্ত্রী) পল কাপুর।