বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তন স্বাভাবিক: অর্থমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তনকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পিলখানার ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা ফুটে উঠেছে: প্রধানমন্ত্রীপিলখানা হত্যাকাণ্ডকে সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমি মনে করি পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস।’
দখলদারদের হাত থেকে খাল পুনরুদ্ধার হবে: পানিসম্পদ মন্ত্রীপানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘অবৈধ দখলদারদের হাত থেকে খাল পুনরুদ্ধার করা হবে। খাল পুনরুদ্ধারের পাশাপাশি খালের পাড় সুরক্ষার জন্য প্রয়োজনীয় বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন করা হবে।’
পদত্যাগপত্র জমা দিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তিনি নিজেই গণমাধ্যকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নাটোরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি এহিয়া চৌধুরী কারাগারেনাটোরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভারপ্রাপ্ত জেলা সভাপতি এহিয়া চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে নাটোর সদর থানা থেকে কঠোর নিরাপত্তায় তাঁকে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তবে একজন আইনজীবীর মৃত্যুর কারণে আজ আদালত না বসায় এহিয়া চৌধুরীকে কারাগারে নেওয়া হয়।
মোদির ইসরায়েল সফর: মধ্যপ্রাচ্যে ভারত কী চায় তার পরীক্ষাগাজায় যুদ্ধ শুরুর পর এই প্রথম ইসরায়েল সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনের এই সফরে তিনি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গে বৈঠক করবেন। তবে তার সফরসূচিতে ফিলিস্তিনি কোনো নেতার সঙ্গে বৈঠকের কথা উল্লে
শ্রীলঙ্কায় ২০১৯ সালের ইস্টার সানডে হামলায় সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেপ্তারশ্রীলঙ্কায় ২০১৯ সালের ইস্টার সানডেতে বোমা হামলার ঘটনায় দেশটির সাবেক গোয়েন্দাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ সালে গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে দেশটির রাজধানীর একটি শহরতলির বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর আল জাজিরার।
বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশজুনিয়র বৃত্তিসহ বিভিন্ন বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুরঅর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে মোদিযুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাতের আশঙ্কায় আঞ্চলিক উদ্বেগের মধ্যে দুদিনের সফরে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসরায়েল গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশই এই সফরকে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার সুযোগ হিসেবে দেখছে। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞাদুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
যুক্তরাষ্ট্রের শুল্ক ও বাণিজ্য চুক্তি নিয়ে তাড়াহুড়ো করবে না সরকার: বাণিজ্যমন্ত্রীযুক্তরাষ্ট্রের নতুন বৈশ্বিক শুল্ক এবং দেশটির সঙ্গে সই করা বাণিজ্য চুক্তির বিষয়গুলো এখনো পর্যালোচনা পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রাজশাহীতে বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবককে হত্যারাজশাহীতে জমি কেনাবেচা নিয়ে বিরোধের জেরে বাড়ির সামনে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরের শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায় এ ঘটনা ঘটে। কিছুদিন আগে তাঁর বাবা অভিযুক্ত যুবকের মায়ের কাছ থেকে আধা কাঠা জমি কেনায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আমেরিকায় প্রবেশ নিষেধ–৫কবিতার ছন্দে ম্যাগনোলিয়ার ঘ্রাণ, এক ঝলকে নিউইয়র্কের বাংলা বইমেলা থেকে টাইমস স্কয়ারভূ-পর্যটক তারেক অণুর ধারাবাহিক ভ্রমণ-কাহিনি ‘আমেরিকায় প্রবেশ নিষেধ’-এর ষষ্ঠ পর্ব প্রকাশিত হলো আজ। প্রতি বুধবার চোখ রাখুন বাংলা স্ট্রিমের ফিচার পাতায়।
তৃতীয় পর্বচর্যাপদ থেকে চব্বিশ: ভাষা যখন জাতীয় শক্তি১৯৫২ সাল পৃথিবীর সকল ভাষার ইতিহাসে একটি অগ্ন্যূৎপাত বা ভূমিকম্প। এখানে ভাষা কেবল সাহিত্য বা সংস্কৃতির বিষয় ছিল না, এ যেন ছিল রাষ্ট্রক্ষমতার বিরুদ্ধে বৈধতার এক পাহাড়সমান প্রশ্ন। মানুষ যখন মাতৃভাষার জন্য প্রাণ দেয়, তখন ভাষা হয়ে যায় সার্বভৌমত্বের প্রতীক।
জুলাই জাতীয় সনদ বাতিলের রিট শুনানি ১ মার্চজুলাই জাতীয় সনদ বাতিল এবং এটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির জন্য আগামী ১ মার্চ (রোববার) দিন ধার্য করেছেন হাইকোর্ট।
দীর্ঘ সময় পর রিজার্ভে স্বস্তি, ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালবাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত আবার ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর আগে ২০২০ সালের জুনে রিজার্ভ প্রথমবার এই উচ্চতায় পৌঁছেছিল।