অস্তিত্ব সংকটে ঝিনাইদহের ১২ নদী: প্রার্থীদের নদী রক্ষার ‘বুলি’, ভোটাররা চান ‘রোডম্যাপ’ঝিনাইদহ জেলার বুক চিরে বয়ে যাওয়া নবগঙ্গা, কুমার ও চিত্রাসহ ১২টি নদ-নদী এখন চরম অস্তিত্ব সংকটে। কোথাও প্রভাবশালীদের অবৈধ স্থাপনা, আর কোথাও ফসলি জমিতে রূপ নিয়েছে একসময়ের প্রমত্তা এসব নদী।
ঢাকা-১৭: তারেক রহমানে চিত্র বদল দাঁড়িপাল্লারঅট্টালিকা ঘেঁষে টিনের বস্তি– সমাজের দুই প্রান্তের মানুষের বসবাস ঢাকা-১৭ (গুলশান, ক্যান্টনমেন্ট) আসনে। এখানে লড়ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।
এবার দুর্নীতি মামলায় সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তারঅবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
ঝিনাইদহ-২‘ভোট এলেই প্রার্থীরা রেললাইন-মেডিকেলের স্বপ্ন দেখান’এবার ভোটারদের চাওয়া শুধু রাস্তাঘাট বা কালভার্ট নয়; ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের অমীমাংসিত তিন দাবি—রেললাইন সংযোগ, পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং একটি সাধারণ বিশ্ববিদ্যালয়। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থীরাও এই তিন মেগা প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়
ইরানের বিরুদ্ধে অভিযানে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরবইরানের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দুদিনের ব্যবধানে স্বর্ণের দাম বাড়ল ভরিতে ১২ হাজার টাকারও বেশিদেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। এই দফায় ভরিপ্রতি সর্বোচ্চ ৭ হাজার ৩৪৮ টাকা বেড়ে স্বর্ণের দামের নতুন রেকর্ড হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
ঝিনাইদহ-১৫ ইস্যু ঘিরে শৈলকুপার ভোটের মাঠ সরগরম৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের নির্বাচনে ভোটারদের প্রত্যাশা ও হিসাব-নিকাশে এসেছে বড় পরিবর্তন। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও এবারের ভোটের মূল আলোচনা আবর্তিত হচ্ছে ৫টি বিশেষ ইস্যুকে কেন্দ্র করে—গড়াই নদীর ভাঙন রোধ, কৃষি হিমাগার স্থাপন, বেকারত্ব দূরীকর
আয়নাঘরে গুম ও নির্যাতন: দ্বিতীয় সাক্ষী হাসিনুরের অবশিষ্ট জেরা আজজয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) বা ‘আয়নাঘরে’ গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার (২৮ জানুয়ারি) দ্বিতীয় সাক্ষী সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের অবশিষ্ট জেরা অনুষ্ঠিত হবে।
প্লেব্যাককে বিদায় জানালেন অরিজিৎবলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং জানিয়েছেন, তিনি আর নতুন কোনো প্লেব্যাক গানের কাজ নেবেন না। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, সংগীত থেকে সরে যাচ্ছেন না। বরং আবার নতুন করে শুরু করতে চান বাঙালি এই গায়ক, ফিরতে চান ভারতীয় শাস্ত্রীয় সংগীতে।
ইনবক্সের বাইরে-৪রুটি, নীতি এবং এক হাজার টাকার গণতন্ত্রগণতন্ত্রের মহোৎসবে আজমলের কাছে ১ হাজার টাকার মূল্য অনেক বেশি। শোনা যায়, প্রাচীন গ্রিসের এথেন্সে যখন গণতন্ত্রের চর্চা হতো, তখন নাগরিকরা তাদের কাজ ফেলে ভোট দিতে যেত বলে তাদের নাকি রাষ্ট্র ক্ষতিপূরণ দিত। আজমলের ক্ষতিপূরণ দেওয়ার কেউ নেই। তাঁর কাছে ব্যালট পেপারের চেয়ে দুই কেজি চালের দাম অনেক বেশি বাস্তব।
বাংলাদেশের নির্বাচনে মার্কিন প্রভাব কতটা, কেন এই বিতর্কবাংলাদেশে চলছে নির্বাচনী ডামাডোল। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে জল্পনা-কল্পনার ডানা মেলছে। কানে ভেসে আসছে কূটনীতিক পাড়ার ফিসফিসানি।
টানা পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলেমৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা থাকায় শীত তেমন অনুভূত হচ্ছে না।
উড়োজাহাজ বিধ্বস্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫অবতরণের সময় ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে তিনিসহ পাঁচজন নিহত হয়েছেন বলে খবর দিয়েছে এনডিটিভি।
ভোট উপলক্ষে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা: কী চলতে পারবে, কী পারবে নাআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং তার আগে-পরে কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
সাভারে ‘সিলিন্ডার লিকেজ’ থেকে আগুন, জাবি শিক্ষার্থীসহ দগ্ধ ৪দগ্ধদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী ও ঢাকা জেলা ছাত্রদলের দুই নেতা রয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
নির্বাচন ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক নিরাপত্তা বাহিনীআসন্ন নির্বাচন ঘিরে নাশকতা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে জামিনে মুক্তি পাওয়া সন্দেহভাজনদের প্রতি কড়া নজর রাখা হয়েছে। জেলা, থানা ও ইউনিয়নে পর্যায়ে অপরাধীদের গতিবিধির ওপর নজরদারি করছে নিরাপত্তা বাহিনী।
টেকনাফের পাহাড়ি জনপদ থেকে ৬ কৃষককে অপহরণের অভিযোগকক্সবাজারের টেকনাফের পাহাড়ি জনপদ থেকে ছয় কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার সংলগ্ন পাহাড়ি এলাকায় কৃষিকাজে যাওয়ার সময় অস্ত্রধারী একটি চক্র তাদের জিম্মি করে পাহাড়ের ভেতর নিয়ে যায়।