২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে নতুন রেকর্ডদেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছে।
রাজশাহীতে তারেক রহমানের নির্বাচনী সমাবেশ, মাদ্রাসা ময়দানে জনস্রোতদীর্ঘ প্রায় ২২ বছর পর আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহী সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে তিনি বক্তব্য দেবেন রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক নির্বাচনী জনসভায়।
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলাগোপালগঞ্জ জেলা ও দায়রা জজের সরকারি বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে পুরো শহর কেঁপে ওঠে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে ঢাবি-জাবি-রাবিতে বিক্ষোভউপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুর ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দুটি আসনের ব্যালট থেকে দাঁড়িপাল্লা সরাতে ইসিতে জামায়াতের চিঠিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইটি আসন থেকে নিজেদের দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সরাতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন দুটি হলো নরসিংদী-২ ও চট্টগ্রাম-৮।
জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠকবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগফরিদপুর-১ আসনের মধুখালীতে নির্বাচনী ব্যানার টানানোর সময় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত দুই ভাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দোস্তরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিক্ষোভ উসকাতে ইরানে হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প: রয়টার্সবিক্ষোভকারীদের উৎসাহ দিতে ইরানে হামলার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু হতে পারে ইরানের নিরাপত্তা বাহিনী এবং দেশটির নেতারা।
শেরপুরে জামায়াত নেতা খুন: দৃষ্টান্তমূলক শাস্তি চান ডা. শফিকুরউপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সম্মিলিতভাবে প্রার্থীদের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৫০) নিহত হয়েছেন।
দেশে ফিরে প্রথম সাক্ষাৎকারে তারেক রহমান, ক্ষমতার সঙ্গে দায়িত্বও আসেনিজের পরিকল্পনা হিসেবে পানির স্তর পুনরুদ্ধারে ১২ হাজার মাইল খাল খনন, প্রতিবছর ৫ কোটি গাছ লাগানো, ঢাকায় ৫০টি নতুন সবুজ জায়গা তৈরি, বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার এবং দেশের স্বাস্থ্য সেবা খাতের ওপর চাপ কমাতে বেসরকারি হাসপাতালের সঙ্গে অংশীদারত্বের কথা জানান তিনি।
বিএনপির সঙ্গে সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহতচেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৫০) নিহত হয়েছেন।
জাতীয় এআই নীতিমালার খসড়া প্রকাশ, দেওয়া যাবে মতামতপর্যালোচনা ও মতামতের ‘জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালা ২০২৬-২০৩০’-এর খসড়া প্রকাশ করেছে সরকার। নীতিমালায় আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এআই হাব বা কেন্দ্রবিন্দুতে পরিণত করার উচ্চাভিলাষী পরিকল্পনা নেওয়া হয়েছে।
আলোচনা সভায় বক্তারারাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিতে প্রয়োজন সদিচ্ছা ও সংস্কারজুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নারীরা সামনের সারিতে থাকলেও ক্ষমতার অংশীদারিত্বের প্রশ্নে তাঁদের অবস্থান গৌণ। এই সংকট উত্তরণে রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র সংশোধন, নির্বাচন কমিশনের কঠোর ভূমিকা এবং সর্বদলীয় নারী ফোরাম গঠন জরুরি।
আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়তে পারেঅনলাইনে ধীরগতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণভোট ও নির্বাচনী প্রচারণার বিষয়টি বিবেচনায় নিয়ে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হতে পারে।
গণভোট ও জাতীয় নির্বাচনে তরুণরাই গণতন্ত্রের ভিত রচনা করবে: আলী রীয়াজঅন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের অংশগ্রহণ গণতন্ত্রের ভিত রচনা করবে; যে গণতন্ত্রের জন্য রচিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান।
১৪টি সংসদীয় আসনে নামছে ৩৮ প্লাটুন বিজিবিনির্বাচন সামনে রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫টি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের ২টি আসনে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এ ছাড়া ফরিদপুরের ৪টি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের ৩টি আসনে ৮ প্লাটুনসহ মোট ৩৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
বিদায় গুটিবসন্ত নির্মূলের অগ্রপথিক ‘ফাদার অব গ্লোবাল হেলথ’ উইলিয়াম হার্বার্ট ফোজগত ২৪ জানুয়ারি আমরা হারিয়েছি জনস্বাস্থ্য ও টিকা বিজ্ঞানের এক কিংবদন্তি উইলিয়াম হার্বার্ট ফোজ-কে। তিনি শুধু একজন চিকিৎসক ছিলেন না। তিনি ছিলেন রোগতত্ত্ববিদ, জনস্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী এবং টিকা বিশেষজ্ঞ। আজ পর্যন্ত টিকা ও রোগ পর্যবেক্ষণের মাধ্যমে পৃথিবী থেকে যে একমাত্র প্রাণঘাতী সংক্রামক রোগ পুরোপুরি ন