পদ্মা ব্যারেজের উদ্যোগ, ব্যয় সাড়ে ৩৪ হাজার কোটি টাকাপাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব অনুমোদনের জন্য ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
পাবনার রমা থেকে মহানায়িকা: রূপালি পর্দার ফ্যাশন আইকন সুচিত্রা সেনআজ ৬ এপ্রিল সুচিত্রা সেনের জন্মদিন। পাবনার সাধারণ রমা দাশগুপ্ত থেকে তিনি হয়ে উঠেছিলেন কলকাতার বাংলা সিনেমার মহানায়িকা। তাঁর সেই মিষ্টি রহস্যময় হাসি, বড় লকেট দেওয়া গলার চেন, টানা করে বাঁধা খোঁপা আর মায়াবী চোখ আজও মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখে। বর্তমান প্রজন্মের অনেক তরুণী আজও শাড়ি পরার সময় সুচিত্রা সে
বৈশাখের ফ্যাশনে দেশি ব্র্যান্ডের আধিপত্যবাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে কেন্দ্র করে দেশীয় ফ্যাশন হাউসগুলোতে এখন উৎসবের আমেজ। একসময় গ্রামীণ মেলা আর হালখাতার উৎসবে সীমাবদ্ধ থাকলেও সময়ের বিবর্তনে বৈশাখী রঙে লেগেছে আধুনিকতা ও বাণিজ্যিকীকরণের ছোঁয়া।
খাতা মূল্যায়নে বাড়তি নম্বর দিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রীএসএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নে বাড়তি নম্বর দিলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যুদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৮২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে।
সাগর-রুনি হত্যার বিচার দাবিতে সাংবাদিকদের হুঁশিয়ারিঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে আয়োজিত সাগর-রুনি হত্যার বিচার দাবিতে সমাবেশে বক্তৃতা করেন সাংবাদিক নেতারা। এসময় তারা এই হ*ত্যাকাণ্ডের বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
সংস্কার থেকে পিছিয়ে গেলে ফের অভ্যুত্থানের হুঁশিয়ারি হাসনাতেরসংস্কার থেকে সরকার সরে এলে আবার অভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয়ের শঙ্কাইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর সাম্প্রতিক ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলার শিকার হয়েছে। পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা কেবল ইরান নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে
ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামানোর দাবি এফবিসিসিআইয়েরব্যাংক ঋণের সুদের হার ধাপে ধাপে এক অঙ্কে নামিয়ে আনা এবং রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) পরিসর বাড়ানোর আহ্বান জানিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই।
বৈশাখে শালীন ও শিরকমুক্ত র্যালির আহ্বান হেফাজতেরআসন্ন পহেলা বৈশাখে শালীন ও ‘শিরকমুক্ত’ সাংস্কৃতিক র্যালির আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ আহ্বান জানান।
তনু হত্যাকাণ্ডে সন্দেহভাজন তিনজনের ডিএনএ মিলিয়ে দেখার নির্দেশকুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনের ডিএনএ ম্যাচিং করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে তাঁকে এ নির্দেশ দেন বিচারক।
মাইজভান্ডারি ও গণসংগীতশিল্পী কবিয়াল রমেশ শীলকে কি আমরা মনে রেখেছিআজ ৬ এপ্রিল মাইজভান্ডারি ও গণসংগীতশিল্পী কবিয়াল রমেশ শীলের মৃত্যুদিন। তাঁর লেখা তিন শতাধিক মাইজভান্ডারি গান আধ্যাত্মিকতার দিক দিয়ে বেশ গভীর। এসব গানে তিনি মাইজভান্ডারি ধারার ভাব, ইতিহাস আর ঐতিহ্যকে সুন্দরভাবে তুলে ধরেছেন।
দুই আসনের ফলাফল ঘোষণায় আদালতের নির্দেশনার অপেক্ষায় ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রী সংরক্ষণ ও চট্টগ্রাম-২ এবং ৪ আসনের ফলাফল ঘোষণায় আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সংসদ না মানলেও গণভোটের রায় বাস্তবায়ন করব: শফিকুর রহমানদুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অহমিকায় ভুগে বিএনপি জাতিকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, 'এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় বাস্তবায়ন করেই ছাড়ব ইনশাআল্লাহ।'
এমপিদের ব্যাংক ঋণ ১১ হাজার কোটি টাকাবতর্মান সংসদ সদস্য এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।
দ্য গার্ডিয়ানের সম্পাদকীয়বন্ধনের পক্ষে যুক্তরাজ্য, ট্রাম্পের পছন্দ ছাইচলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জনসমক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং সে দেশের সশস্ত্র বাহিনীকে ‘দুর্বল’ বলে ঠাট্টা করেছেন। ফরাসি প্রেসিডেন্টকে তাঁর বিয়ে নিয়ে খোঁটা দিয়েছেন।
মোবাইল ফাইন্যান্স ও ইন্টারনেট ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে ৭ পদক্ষেপমোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ে হ্যাকার ও প্রতারক চক্রের প্রতারণা রোধে সরকার সাতটি পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।