ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, সাইমুম রেজার পদত্যাগআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) নতুন দুইজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে মো. সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ৬ এপ্রিলরাজধানীর মিরপুরের কল্যাণপুরে ‘ জাহাজবাড়ি’ খ্যাত ভবনে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানির জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিলচব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার দায়ে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শামীম ওসমানসহ ১২ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালেরজুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জন পলাতক আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ইন্টারনেট শাটডাউন ও হত্যাযজ্ঞের বিচার: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তাজুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বিচ্ছিন্ন করে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।
মানবতাবিরোধী অপরাধ: ডিজিটাল সাক্ষ্য দাখিলে রাষ্ট্রপক্ষকে সময় দিলেন ট্রাইব্যুনালজুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় একজনকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ দাখিলের জন্য রাষ্ট্রপক্ষকে পাঁচ সপ্তাহের সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ৯ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
রামপুরায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় পেছালজুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় হতাহতে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন পিছিয়েছে। প্রসিকিউশনের আবেদনে বুধবার (৪ মার্চ) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই সিদ্ধান্ত নেন।
রামপুরা হত্যা মামলা: তদন্তে ত্রুটির কথা বলে রায় স্থগিত চাইল প্রসিকিউশনজুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় গুলিবর্ষণ ও জোড়া খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার ঠিক আগের দিন তা স্থগিতের আবেদন করেছে প্রসিকিউশন।
জিয়াউলের বিচার: শেষ হলো সাবেক সেনাপ্রধানের জেরা, সাক্ষ্য ৯ মার্চআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার জেরা সম্পন্ন হয়েছে।
ট্রাইব্যুনালে গুমের সাক্ষ্য: সত্য বলবেন, না হলে ক্রসফায়ার করে লাশ গুমচোখ বাঁধা, হাতে হাতকড়া, মাথায় যমটুপি। ছুটন্ত মাইক্রোবাসে বসে হুমকি—‘যা জিজ্ঞাসা করব সত্য বলতে হবে, অন্যথায় ক্রসফায়ার দিয়ে লাশ গুম করে ফেলব।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে ২০১৮ সালে নিজের গুম হওয়ার ও জীবন্ত কবরে বন্দিজীবনের এভাবেই বর্ণনা দিয়েছেন ৭১ বছর বয়সী ইকবাল চৌধুরী।
মানবতাবিরোধী অপরাধ: লক্ষ্মীপুরের আ.লীগ নেতা হুমায়ুনের জামিন নামঞ্জুরজুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে বিচার থামবে না, পার পাবে না কোনো অপরাধী: চিফ প্রসিকিউটরআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে বিভেদ ও দ্বন্দ্বের জেরে জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের বিচার থমকে যাওয়ার আশঙ্কা নাকচ করে দিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, প্রসিকিউশনের ভেতরের কোনো বিষয় বিচার প্রক্রিয়াকে বিন্দুমাত্র প্রভাবিত করবে না। কোনো অপরাধী ছাড় পাবে না,
মানবতাবিরোধী অপরাধ: আপিলে খালাস পেলেন আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরামএকাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া বাগেরহাটের খান আকরাম হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সুলতান মাহমুদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করলেন তাঁর স্ত্রী, নেপথ্যে দুর্নীতির পাল্টা অভিযোগআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদের বিরুদ্ধে সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের আনা অভিযোগকে চক্রান্ত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সুলতান মাহমুদের স্ত্রী হোসনে আরা।
সহকর্মীর অভিযোগকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন প্রসিকিউটর তামীমসহকর্মীর অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের কড়া প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তাঁর বিরুদ্ধে অপর প্রসিকিউটরের তোলা অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করেছেন তিনি।
দুর্নীতির অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ দিলেন তাজুল ইসলামআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্যবিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আমি চ্যালেঞ্জ করছি, আমার ব্যাপারে আনীত অভিযোগের পক্ষে সামান্য তথ্য-প্রমাণও কেউ দেখাতে পারবে না। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে তিনি এই চ্যালেঞ্জ দেন।
ট্রাইব্যুনালে রাজসাক্ষী করা নিয়ে প্রসিকিউটরদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিদায়ের দিনেই প্রসিকিউশন টিমের অভ্যন্তরে ‘রাজসাক্ষী’ (অ্যাপ্রুভার) করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।