৩ মেয়ে-স্ত্রী ও শ্যালকের ‘ঘাতক’ ফোরকান, চিরকুটে রহস্যফোরকান তাঁর ভাই মিশকাতকে ফোন দিয়ে বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। সবাইকে মাইরা ফেলছি। আমারে আর তোরা পাবি না।’
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যাগাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের শিশুসহ পাঁচজনকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে শিক্ষিকা নিহত, আহত অটোরিকশার ২ সহযাত্রীগাজীপুরের কালীগঞ্জে মহাসড়কের পাশের বিদ্যুতের খুঁটি ভেঙে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন দুই যাত্রী। গতকাল মঙ্গলবার বিকেলে টঙ্গী–কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার শিমুলিয়া রেলগেট এলাকায় একটি বিদ্যুৎ পাওয়ার প্লান্টের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
জ্বালানি খরচ কমাতে এক বাসেই গাজীপুর গেলেন মন্ত্রী, এমপি ও কর্মকর্তারাএক সভায় যোগ দিতে একই বাসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও তাঁর সফরসঙ্গীরা পৃথক অন্তত ২০টি গাড়ি ব্যবহারের পরিবর্তে ইস্কাটন থেকে মাত্র একটি বাসযোগে গাজীপুরে যাতায়াত করেন।
খালের বাঁধ ভেঙে প্লাবিত ধানখেত, ঘরে তোলার আগমুহূর্তে বিপাকে কৃষকগাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ খালের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে কয়েক শত বিঘা ধানখেত। ফসল ঘরে তোলার আগমুহূর্তে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা। তাঁরা জানান কয়েক দিন পরই ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। কিন্তু হঠাৎ বাঁধ ভাঙা পা
মাদক কারবারে পারিবারিক সিন্ডিকেট, ৭ জনের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলাএকই পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত টাকা ব্যাংকিং চ্যানেলে লেনদেনের অভিযোগে গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় মামলাটি করা হয়েছে।
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, পাঁচ দশক পর বকেয়া ভাড়া পরিশোধদীর্ঘ ৫০ বছর পর ট্রেনের বকেয়া ভাড়া পরিশোধ করে এক ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন মো. মফিজুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি। বিবেকের তাড়নায় তিনি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ২০ হাজার টাকা জমা দিয়েছেন। গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে তিনি এই টাকা জমা দেন।
গাজীপুর ডাকাতের হামলায় নারীর মৃত্যু, টাকা-স্বর্ণালংকার লুটগাজীপুরে ডাকাত দলের হামলায় আছমা আক্তার (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ডাকাতদের বাধা দেওয়ায় মারধরের শিকার হয়েছেন তিনিসহ তাঁর পুত্রবধূ। পরে ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুটপাট করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের পিরুজালী-মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গাজীপুরে ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২গাজীপুর মহানগরের কোনাবাড়ী ফ্লাইওভারে থেমে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
তেল ‘না থাকা’ পাম্পে মিলল ৩৪ হাজার লিটার জ্বালানিগাজীপুরের কোনাবাড়ীতে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনের প্রবেশপথে দড়িতে ঝুলছিল ‘তেল নেই’ নির্দেশনা। তবে সেই পাম্পেই অভিযান চালিয়ে প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী।
উত্তরের পথে বাধা চন্দ্রাতেই, তবে ভোগান্তি তুলনামূলক কমঈদকে সামনে রেখে গাজীপুরের গুরুত্বপূর্ণ ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে করে উত্তরাঞ্চলের প্রবেশমুখ চন্দ্রাতে আজ বুধবার (১৮ মার্চ) দুপুরের দিকে ৬ কিলোমিটারেরও বেশি যানজট তৈরি হয়েছে।
শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে মার্কেটে আগুন, দগ্ধ ৪গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মুহূর্তেই আগুন পাশের সাহিদ সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে।