তাজুলের নিয়োগ বাতিল, নতুন চিফ প্রসিকিউটর আমিনুলআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর পদে নিয়োগ পেয়েছেন আইনজীবী মো. আমিনুল ইসলাম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার স্বাভাবিকভাবে চলবে: চিফ প্রসিকিউটরনতুন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বার্তা দেওয়া না হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
‘দেখামাত্র গুলির নির্দেশ’ সালমান-আনিসুলের পরামর্শে: তাজুলক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পরামর্শেই ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে শ্যুট অ্যাট সাইট বা দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টার পদে থাকছেন না ক্যাডম্যানআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা পদে আর থাকছেন না যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী ও আন্তর্জাতিক ফৌজদারি আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান।
ইউনিফর্মধারী হলেও মাফ নেই: চিফ প্রসিকিউটররাষ্ট্রীয় পদে থেকে বা ইউনিফর্ম পরে গুম ও বিচারবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
অপরাধের সময় পুলিশ, এখন সেনা পরিচয়: মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ চিফ প্রসিকিউটরেরগুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের বিচার চলাকালে আসামিরা নিজেদের ‘সেনা কর্মকর্তা’ পরিচয় ব্যবহার করে মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত বা সেন্সেটাইজ করার অপচেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
ডিজিএফআইয়ের ভাড়াটে খুনির মতো কাজ করতেন মখসুরুল: চিফ প্রসিকিউটরডিজিএফআইয়ে লে. কর্নেল (অব.) মখসুরুল হকের সুনির্দিষ্ট দায়িত্ব বা চার্টার অব ডিউটি না থাকলেও তিনি সংস্থাটির হয়ে অনেকটা ভাড়াটে খুনি বা মার্সেনারি’র মতো কাজ করতেন বলে মন্তব্য করেছেন শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
স্বাধীন হওয়ায় দায়বদ্ধতা বাড়ল বিচারকদের: তাজুল ইসলামনির্বাহী বিভাগ থেকে স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে বিচারকদের দায়বদ্ধতা বেড়ে গেল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বিচারকরা এখন শুধু আইন, সংবিধান ও নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। কোনো রাজনীতিক, আমলা বা প্রধানমন্ত্রীর কাছে তারা দায়বদ্ধ নন।