সরকারের ১০০ দিন তিন হাজারের বেশি নারী-শিশু নির্যাতনের শিকার: টিআইবিবিএনপি সরকার গঠনের পর গত ২ মাসে (মার্চ-এপ্রিল) দেশে তিন হাজারের বেশি নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রোববার (৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংস্থাটি।
কালো টাকা সাদা করার সুযোগ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতিকে সুরক্ষার শামিল: টিআইবিআসন্ন বাজেটে কোনো প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআইবির প্রতিবেদনসংরক্ষিত নারী আসনে প্রার্থীদের দুই-তৃতীয়াংশ কোটিপতিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের প্রায় দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি বলে জানিয়েছে টিআইবি।
নতুন আইনে লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগে টিআইবির উদ্বেগব্যাংক রেজল্যুশন আইনের আওতায় দুর্বল ব্যাংকের মালিকদের দায়মুক্তি দেওয়াকে আত্মঘাতী বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, পুরোনো শেয়ারধারীদের জবাবদিহি ছাড়াই মালিকানায় ফেরার সুযোগ দেওয়া দুর্নীতি ও লুটপাটকে আরও উৎসাহিত করবে।
সরকারের ওপর আস্থা রাখা কঠিন হয়ে যাচ্ছে: টিআইবিঅন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো আইনে পরিণত করার ক্ষেত্রে যে নীতি বিএনপি সরকার নিয়েছে, তার কড়া সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বিচার বিভাগ সংস্কার অধ্যাদেশ বাতিলের সুপারিশে টিআইবির উদ্বেগবিচার বিভাগের স্বাধীনতা এবং মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত তিনটি অধ্যাদেশ বাতিল ও স্থগিতের সুপারিশে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই অধ্যাদেশগুলোকে কোনো ধরনের পরিবর্তন ছাড়াই অবিলম্বে বিল আকারে সংসদে উত্থাপন করে আইনে পরিণত করার দাবি জানিয়েছে সংস্থাটি।
তথ্য কমিশন যেন আমলাদের পুনর্বাসন কেন্দ্র: বিশিষ্টজনতথ্য অধিকার ফোরামের সংবাদ সম্মেলনে বিশিষ্টজনের অভিযোগ, সাধারণ মানুষ সরকারি কোনো অফিসে তথ্য চাইতে গেলে তাঁকে যথাযথ সম্মান করা হয় না। তথ্য কমিশনকে যেন আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হয়েছে।
দপ্তর দখলে ‘আমাদের পালা’ সংস্কৃতি বন্ধের দাবি টিআইবিরনতুন সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী পদক্ষেপ ইতিবাচক হলেও কিছু ক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বিশেষ করে বিভিন্ন দপ্তরে দখলদারিত্ব প্রতিষ্ঠায় ‘আমাদের পালা’ সংস্কৃতি কঠোরভাবে দমনের দাবি জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগে টিআইবির উদ্বেগ, স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্নবাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে একজন ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিকে নিয়োগ দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সবার মাতৃভাষা চর্চার অধিকার নিশ্চিতই একুশের মূল চেতনা: ইফতেখারুজ্জামাননতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সমঝোতার নামে চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার নিন্দা টিআইবিরসড়কে চাঁদাবাজিকে ‘সমঝোতার ভিত্তিতে লেনদেন’ উল্লেখ করে পরিবহনমন্ত্রী রবিউল আলমের দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
প্রতি বছর এমপিদের সম্পদের হিসাব প্রকাশের দাবি টিআইবিরসদ্য ক্ষমতাসীন জোট কর্তৃক শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।