এনডিটিভির বিশ্লেষণতারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ভারতের জন্য কী বার্তাবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর লন্ডনে নির্বাসনে থাকার পর গত ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরে আসেন। তার প্রত্যাবর্তনকে ঘিরে বিপুল জনসমাগম দেখা যায়। ২০২৬ সালের শুরুতে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনের আগে এই প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মাকে দেখতে রাতে হাসপাতালে তারেক রহমানবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তাঁর ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশ বিষয়ে ভারতের অবস্থান এখন কী২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। শেখ হাসিনার আমলকে ভারত-বাংলাদেশ সম্পর্কের ‘সোনালি যুগ’ বলা হতো। তখন ভারতপন্থী আওয়ামী লীগ সরকারের কারণে দ্বিপক্ষীয় সহযোগিতা দৃঢ় ছিল। কিন্তু গণঅভ্যুত্থানের সময় থেকে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব
তারেক রহমান: ডেভিলাইজেশন থেকে যেভাবে ‘ভরসাস্থল’তারেক রহমানের মতো এমন সংঘবদ্ধ মিডিয়া ট্রায়ালের শিকার ব্যক্তি দুনিয়ায় কমই খুঁজে পাওয়া যাবে। রাজনৈতিক জীবনের শুরু থেকে তাঁকে ব্যাপকভাবে ডেভিলাইজ করা হয়েছে। বাংলাদেশের প্রথম সারির প্রায় সব মিডিয়া তাতে যোগ দিয়েছে।
গুলশানে রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানদেশে ফিরে টানা কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে আজ রোববার (২৮ ডিসেম্বর) পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি না থাকায় গুলশানে অবস্থিত চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন তিনি।
তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে মনোনয়ন সংগ্রহত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।
দায়টা ভারতের সরকারের ওপর বেশি বর্তাবে: এম হুমায়ুন কবিরমার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের প্রেসিডেন্ট এম হুমায়ুন কবির স্ট্রিম টকে অতিথি হিসেবে কথা বলেছেন।
ঢাকা-১৭ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমানবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭--এই দুই আসন থেকে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মানুষের ঐক্যে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী: তারেক রহমানদীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর মানুষের অভ্যর্থনা, সড়কে জনতার ঢলের মতো মুহূর্তগুলো কোনো দিন ভুলতে পারবেন না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারাই আমাদের মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশ তখনই সবচেয়ে শক্তিশালী হয়, যখন এদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকে।
পিলখানায় নিহতদের কবর জিয়ারত করলেন তারেক রহমানরাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে তিনি নিহতদের কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করেন।
দীর্ঘদিন পর শ্বশুরবাড়িতে তারেক রহমানদীর্ঘ বছর পর শ্বশুরবাড়ি ধানমন্ডির ‘মাহবুব ভবনে’ গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেল ৫টার দিকে তিনি সেখানে পৌঁছান।
উত্তরাধিকারের রাজনীতি: বিশ্ব থেকে বাংলাদেশবাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের প্রভাব অনেক বেশি। যেমন—প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তাঁর স্ত্রী খালেদা জিয়া। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর দলের হাল ধরেছেন পুত্র তারেক রহমান।
৩০০ ফিটে ৩০০ নতুন চারা রোপণ করল বিএনপিবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা স্থলের আশপাশে ভেঙে পড়া গাছের ক্ষতি পুষিয়ে নিতে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি নেতা আমিনুল হক।
ইনবক্সের বাইরে—২জেবুর মিউ, শাহবাগের গর্জন আর আগুনের বাংলাদেশলক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন, তাঁর দুটি ছোট মেয়ের আগুনে পুড়ে মৃত্যু—এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন দুঃখ নয়; এগুলো হলো রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার ধারাবাহিক ট্র্যাজেডি।
ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমানবিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১ টা ১৮ মিনিটের দিকে নির্বাচন কমিশনের নির্বাচন প্রশিক্ষণ ভবন (ইটিআই ভবন) থেকে বের হয়ে যান তারেক রহমান।
শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমানবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আততায়ীর গুলিতে নিহত, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার পরে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির কবরে পৌঁছান।