পথ হারানো নারীকে শিশুসন্তানের সামনেই দলবদ্ধ ধর্ষণের অভিযোগময়মনসিংহের নান্দাইলে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় পথ হারানো এক নারীকে (২৮) দুই দফায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারীকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে।
পাংশায় দলবদ্ধ ধর্ষণে তরুণদলের নেতাসহ গ্রেপ্তার ২রাজবাড়ীর পাংশা থানার দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি পাংশা পৌর জাতীয়তাবাদী তরুণদলের সভাপতি হাসিবুর রহমান অন্তরসহ (৪০) দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রামুতে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার, ‘ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে’ হত্যার অভিযোগকক্সবাজারের রামুতে ১৬ বছর বয়সী এক আদিবাসী কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় পরিবার অভিযোগ করেছে, ধর্ষণচেষ্টা ব্যর্থ হয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে, এবং আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়।
চিকিৎসাধীন রোগীকে ধর্ষণচেষ্টা, যুবক আটকভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। পরে মো. আরিফ নামে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে রোগীর স্বজনরা।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কারাগারেদিনাজপুরের হাকিমপুরে ধর্ষণের মামলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তানসির রহমান এ আদেশ দেন।
ধর্ষণ মামলা নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপ নেবে সরকারধর্ষণ ও নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ নির্দেশনা দেন।
জাবি ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতন: ২০ দিন পরও অধরা অভিযুক্ত, উল্টো হুমকিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার ২০ দিন পার হলেও এখনো অধরা অভিযুক্ত। উল্টো ভুক্তভোগী ও তাঁর পরিবারকে মামলা তুলে নিতে নিয়মিত হুমকি দিচ্ছেন অভিযুক্ত তরিকুল ইসলাম।
চুয়াডাঙ্গায় তামাকখেতে নারীর রক্তাক্ত মরদেহ, ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার অভিযোগচুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি তামাকখেত থেকে জাবেদা খাতুন (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। নিহত নারী দলিয়ারপুর গ্রামের মৃত তুফান আলীর স্ত্রী।
লঞ্চে কলেজছাত্রী ধর্ষণে গ্রেপ্তার ২, একজনের স্বীকারোক্তিরাজধানীর একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রীকে লঞ্চের কেবিনে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাইয়ের মামলায় সোমবার (৯ মার্চ) রাতে দুজনকে গ্রেপ্তার করে রাজধানীর কোতোয়ালি থানা পুলিশ।
নওগাঁয় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তারনওগাঁর ধামুইরহাটে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মইশড় গ্রামে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ, গ্রেপ্তার ১সিরাজগঞ্জের শাহজাদপুরে এক গৃহবধু ধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। গৃহবধূ নিজেই বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষণে অভিযুক্ত এশার আলীকে গ্রেপ্তার করেছে।
উখিয়ায় সেহরির সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগকক্সবাজারের উখিয়ায় সেহরি খাওয়ার সময় ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে (৩০) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি নুর আহম্মদ।
সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে গলায় ছুরিকাঘাতে আহত কন্যাশিশুটি মারা গেছেচট্টগ্রাম সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে ভূমি থেকে প্রায় ১ হাজার ফুট ওপরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে আহত কন্যাশিশুটি মারা গেছে।
সীতাকুণ্ডের শিশুটি কীভাবে ১০০০ ফুট ওপরে গেল ধন্ধে পুলিশচট্টগ্রাম সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে ভূমি থেকে প্রায় এক হাজার ফুট ওপরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে আহত এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
টিকটকে প্রেম, দেখা করতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণীরাজবাড়ীর পাংশায় প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে শুক্রবার রাতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। উপজেলার এক ইউনিয়নের এই ঘটনায় গতকাল শনিবার মধ্যরাতে ওই তরুণী দুজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাংশা মডেল থানায় মামলা করেছেন।
দাদি-নাতনিকে হত্যার রহস্য উদ্ঘাটন: ভাগনে গ্রেপ্তারপাবনার ঈশ্বরদীতে দাদিকে খুন ও নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার ঘটনায় দাদির আপন ভাগনেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মো. শরিফুল ইসলাম (৩০) নিহত দাদীর আপন ভাগনে ও নাতনির খালাতো চাচা। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন জেলার পুলিশ সুপার আনোয়ার জহিদ।
ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারময়মনসিংহে ১০ বছর বয়সী এক শিশুকে নিজ বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে কাজল চক্রবর্তী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরের নাটকঘর লেন এলাকা থেকে তাকে আটক করা হয়।