ব্যবসায়ী নুরুল হক নুরের বার্ষিক আয় ২০ লাখের বেশি, সম্পত্তি ৮৯ লাখ টাকারএখন পর্যন্ত পাওয়া তথ্যে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে নুরুল হক নুরের বার্ষিক আয় সর্বোচ্চ। এর পরেই আছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, তাঁর বার্ষিক আয় ১৬ লাখ টাকা। পরামর্শক হিসেবে পাওয়া অর্থ এবং অন্যান্য খাত থেকে তিনি এ আয় করেন। তবে নাহিদ ইসলামের বাড়ি, গাড়ি ও জমি নেই।
কোটি টাকার সম্পত্তির মালিক মিয়া গোলাম পরওয়ারের বার্ষিক আয় সাড়ে ৪ লাখপেশায় ব্যবসায়ী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা। তাঁর ১ কোটি ১৪ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে। আসন্ন নির্বাচনে খুলনা-৫ আসনে থেকে লড়তে জমা দেওয়া মনোনয়নপত্র থেকে এই তথ্য জানা যায়।
২৫৮২ থেকে ২৫৭০, ইসি এখন বলছে মনোনয়নপত্র জমা পড়েছে ২৫৬৯টি‘এর আগে মোট মনোনয়নপত্র দাখিলকারীর সংখ্যা ২ হাজার ৫৭০ বলা হয়েছিল। এখনকার প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, মোট মনোনয়নপত্র দাখিলকারীর সংখ্যা ২৫ হাজার ৬৯। একই প্রার্থী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার উভয় জায়গায় মনোনয়নপত্র দাখিল করায় তথ্যে গরমিল সৃষ্টি হয়।’
পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় বাড়ল ৫ জানুয়ারি পর্যন্তপ্রবাসী এবং দেশের তিন শ্রেণির ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য নিবন্ধনের সময়সীমা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনে ‘নিরপেক্ষতা’ দৃশ্যমানে চার কমিটি ইসিরভোট ঘিরে অনিয়ম প্রতিরোধ, গ্রহণযোগ্যতা মানুষের কাছে সমুন্নত রাখা এবং নিরপেক্ষতা দৃশ্যমান করার জন্য চারটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা পরিপত্রে এ তথ্য জানানো হয়।
এমপি হতে চান ২,৫৮২ জনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় নির্ধারিত সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকায় মনোনয়নপ্রত্যাশীদের ঢল, ২০ আসনে ৩২৯ জনের ফরম সংগ্রহআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ২০টি আসনে মনোনয়নপ্রত্যাশীদের ঢল নেমেছে। রোববার সকাল পর্যন্ত ঢাকা অঞ্চলের ৩২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের এই বিপুল সংখ্যা নির্বাচন সংশ্লিষ্টদের বিস্মিত করেছে।
ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমানবিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১ টা ১৮ মিনিটের দিকে নির্বাচন কমিশনের নির্বাচন প্রশিক্ষণ ভবন (ইটিআই ভবন) থেকে বের হয়ে যান তারেক রহমান।
ইসি সম্মতি দিলে তারেক রহমান ভোটার হতে পারেন কালনির্বাচন কমিশনের সব সদস্য সম্মতি দিলে আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হতে পারেন বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ শনিবার দুপুর পৌনে ২টায় নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
তারেক রহমানের ভোটার প্রক্রিয়া সম্পন্নবিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১ টা ১৮ মিনিটের দিকে নির্বাচন কমিশনের নির্বাচন প্রশিক্ষণ ভবন (ইটিআই ভবন) থেকে বের হয়ে যান তারেক রহমান।
দ্রুতই এনআইডি কার্ড পাবেন তারেক রহমানভোটার নিবন্ধনের জন্য অনলাইন ফরম পূরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুর কবীর সাংবাদিকদের এই তথ্য জানান।
ভোট নির্বিঘ্ন করতে পার্বত্য তিন জেলায় ৩৪ ভোটকেন্দ্রে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত ইসিরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিলের পর চার আসনের সীমানা বদলে ইসির গেজেটজাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পাবনা ও ফরিদপুরের চারটি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হলো– পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪।
জেলখানায় ভোটগ্রহণের পদ্ধতি জানাল নির্বাচন কমিশনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জেলখানায় বা আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটদানের জন্য নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পোস্টাল ভোটের নিবন্ধনের সময় বাড়ল, শেষ ৩১ ডিসেম্বরবাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
‘সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখতে হবে’, যৌথ অভিযান ও নিরাপত্তা নিয়ে কঠোর নির্দেশনাআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনি দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশকে সর্বাত্মক সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, ন্যায্য ও বৈধভাবে দায়িত্ব পালন করলে পুলিশের প্রতিটি কার্যক্রমের পেছনে নির্বাচন কমিশন দৃঢ়ভাবে দাঁড়াবে।
নির্বাচনী এলাকায় নতুন অনুদান ও সরকারি প্রকল্প স্থগিতের নির্দেশ ইসিরআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত রাখতে নির্বাচনী এলাকায় নতুন সরকারি প্রকল্প অনুমোদন, অনুদান ও ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।