আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চাই: সিইসিঅতীতের তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের কারণে যে বদনাম হয়েছে, তা ঘুচিয়ে দিতে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচন ও গণভোট: ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে আজ মঙ্গলবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
তিন দিনে ৭২ হাজার প্রবাসী ভোটারের ঠিকানায় গেল পোস্টাল ব্যালটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে অনলাইনে নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। নিবন্ধন অ্যাপ উদ্বোধনের পরদিন ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের নিবন্ধন শুরু হয়, যা ২৫ ডিসেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে।
তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বরবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ডিসেম্বরের ২৭ তারিখ ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
নির্বাচন ও গণভোট: সোমবার নামছে ‘ভোটের গাড়ি’আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘ভোটের গাড়ি’র প্রচারণা।
পত্রিকা অফিসে হামলাকারী অন্তত ২০ জনকে চিহ্নিত করা হয়েছে: ইসি সানাউল্লাহগত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সংবাদমাধ্যম প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত ২০ জনকে চিহ্নিত করেছে। বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিন বাহিনী প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন, পুড়েছে নথিকুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিচতলার সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুমে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
হাদির মৃত্যুতে নির্বাচন কমিশনের শোকইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর গভীর শোক প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক খুদে বার্তা এ শোক প্রকাশ করে ইসি।
নির্বাচন ও গণভোট: ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে বিশেষ নিরাপত্তা ও সিসিটিভিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোটকেন্দ্রগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনে বিচারিক ক্ষমতা পাচ্ছে না সেনাবাহিনীআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিচারিক ক্ষমতা পাচ্ছেন না বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। তবে অন্তর্বর্তী সরকারের দেওয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
মনোনয়নপত্র বাছাইকমল প্রার্থীদের আপিলের সময়, বাড়ল নিষ্পত্তিরআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইসংক্রান্ত আপিলের সময়সূচিতে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় জারি করা এক প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এবার রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকতাদের কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশ ইসিরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়সমূহের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল আসছেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের একটি বড় আকারের নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে আসছে। আজ বিকেলে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
হাদি হত্যাচেষ্টা নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসিপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা অ্যাখ্যা দিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রিটার্নিং কর্মকর্তাসহ ভোটের দায়িত্বে থাকা সব কর্মকর্তার তথ্য চায় ইসিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালন করবেন এমন রিটার্নিং কর্মকর্তাসহ সব কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোটের তিন সপ্তাহ আগে প্রচারণা, অনুষ্ঠান আয়োজনে লাগবে অনুমতিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচনী প্রচারণার সময়সীমা ও আচরণবিধি নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বলা হয়েছে, ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে থেকে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত প্রচারণা চালানো যাবে।