ইসির আচরণে পক্ষপাতিত্ব, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় এনসিপিনির্বাচন কমিশনের (ইসি) আচরণ ও মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সুষ্ঠু নির্বাচন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, একই ধরনের ত্রুটির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রার্থীর জন্য ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা প্রশাসনের একতরফা আচরণের ইঙ্গিত।
নির্বাচনে অভিযোগ শুনবেন ইসির ১০ কর্মকর্তাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে যেকোনো অভিযোগ গ্রহণের জন্য ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) ইসির জনসংযোগ শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইসির ‘দ্বিচারিতা’প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ উঠেছে। মনোনয়ন বাতিল হওয়া অনেক প্রার্থীর ভাষ্য, দ্বৈত নাগরিকত্বের বিষয়ে একই ধরনের নথিপত্র দাখিল করলেও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মুখ দেখে সিদ্ধান্ত দিয়েছেন।
সিইসির সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক শুরুপ্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক শুরু হয়েছে।
হলফনামায় সম্পদ গোপনের প্রবণতা: সামাজিক ও মনস্তাত্ত্বিক পাঠমানুষ স্বভাবতই ঝুঁকি নিতে চায় না। বেশি সম্পদের তথ্য প্রকাশ পেলে সামাজিক ঈর্ষা, বিদ্বেষ এবং হয়রানির আশঙ্কা তৈরি হতে পারে। রাজনৈতিক কর্মী, স্থানীয় প্রভাবশালী বা বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে আর্থিক চাপ আসার সম্ভাবনাও থাকে।
পাবনা-১ ও ২ আসনের সীমানা: ইসির সংশোধিত গেজেট স্থগিত করল আপিল বিভাগপাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) সংশোধিত গেজেট স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণায় মানা ইসিরআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা তাঁদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ করে রিটএকই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিট আবেদনে গত ১১ ডিসেম্বর ঘোষিত ওই তফসিলের কার্যকারিতা স্থগিত চাওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
ফরিদপুর-৪ আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল: ইসির আবেদন আপিলে খারিজফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। এর ফলে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন ফরিদপুর-৪ আসনেই থাকছে।
সারা দেশে ৭২৩ মনোনয়ন বাতিল ঘোষণা, আজ থেকে ইসিতে আপিল শুরুআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বাছাইয়ে মনোনয়ন বাতিল ৭২৩, বৈধ ১৮৪২টি৩০০টি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এতে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিপরীতে ঋণখেলাপি, দণ্ডপ্রাপ্ত হওয়া, তথ্যে গরমিল ও অসম্পূর্ণতাসহ নানা কারণে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ সমর্থন কীভাবে যাচাই করে ইসিজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলে, তা বাতিল হয়। এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহের গ্যাঁড়াকলে পড়ে এখন তাঁর নির্বাচনী লড়াই থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
এক শতাংশ ভোটারের স্বাক্ষর ও স্বতন্ত্র প্রার্থীদের গ্যাঁড়াকলজাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে পদত্যাগ করে এবারের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাসনিম জারা। কিন্তু নির্বাচন কমিশনের আইনি মারপ্যাঁচ তথা এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহের গ্যাঁড়াকলে পড়ে তার নির্বাচনি লড়াই থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
তুচ্ছ কারণে প্রার্থিতা বাতিলের অভিযোগ জামায়াতেরজাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, বিশেষ মহলের ইন্ধনে বিভিন্ন জেলায় তুচ্ছ ও অহেতুক কারণে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে।
ঢাকায় এক আসনে সর্বোচ্চ প্রার্থী ১৪, সর্বনিম্ন দুইত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ১৬০ জনকে বৈধ প্রার্থী ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এসব আসনে বাতিল হয়েছে ৭৪ জনের মনোনয়নপত্র। এছাড়া দুটি মনোনয়নপত্রের ঘোষণা স্থগিত এবং একটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বগুড়ায় মনোনয়ন বাতিল, মান্না টিকলেন ঢাকায়ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী এ ঘোষণা দেন।
তাসনিম জারার মনোনয়ন বাতিল, ইসির সমালোচনা করে আপিলের ঘোষণাঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী এবং এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।