হাসিনা দেশের স্বাধীনতায় বিশ্বাস করতেন না, তাই ঠিকানা হয়েছে দিল্লি: সালাহউদ্দিনসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় কখনো বিশ্বাস করতেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
পোস্টাল ভোট: সরকারি কর্মচারীদের নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্তনির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা (বন্দি) আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
এনসিপির শীর্ষ ১০ নেতার আসনেই বিএনপির প্রার্থী, জোটের সম্ভাবনা ক্ষীণদুই দফায় ২৭২টি আসনে প্রার্থী দেওয়ার মাধ্যমে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ১০ নেতার পছন্দের আসনেও প্রার্থী দিয়েছে বিএনপি। এতে কিছুদিন আগ পর্যন্ত দেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপি ও এনসিপি মধ্যে নির্বাচনী জোট গঠনের গুঞ্জন থাকলেও এ ঘটনায় ফিকে হয়ে এসেছে সেই সম্ভাবনা।
ভোট দিতে পারবেন বন্দিরা, নিবন্ধনে বিশেষ ব্যবস্থা ইসিরপোস্টাল ব্যালটে ‘ইন-কান্ট্রি’ (দেশের ভেতরে) ভোট ব্যবস্থাপনার অংশ হিসেবে প্রতিটি জেলায় কয়েদিদের ভোটার নিবন্ধনের জন্য বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
এবার তাসনিম জারা-পাটওয়ারীর আসনে প্রার্থী দিয়েছে বিএনপিআসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত মাসের (নভেম্বর) শুরুতে ২৩৭ জনকে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। প্রথম দফায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের অনেকের পছন্দের আসনে প্রার্থী দেয় দলটি।
পোস্টাল ব্যালট গণনা হবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, নিবন্ধন ছাড়াল দেড় লাখএকই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সিদ্ধান্তের কারণে ভোটগ্রহণের সময় বাড়ানোর বিষয়টি ইতিমধ্যেই বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাছাড়া দেশে প্রথমবারের মতো এবার পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে। এতে ভোট গণনার কার্যক্রম নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে ইসিকে।
নির্বাচন প্রস্তুতির কর্মশালা স্থগিত করল সরকারত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে দিনব্যাপী কর্মশালা স্থগিত করেছে সরকার। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
নির্বাচন প্রস্তুতি ৮৪৩ কর্মকর্তাকে নিয়ে কর্মশালা, অনলাইনে যুক্ত থাকবেন প্রধান উপদেষ্টাসুষ্ঠুভাবে ও অবাধভাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য দিনব্যাপী কর্মশালার আয়োজন করতে যাচ্ছে সরকার, যাতে ৮৪৩ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।
গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনো বিভ্রান্তি রয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্যগণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনো বিভ্রান্তি রয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য
১৭০ আসনে প্রার্থী জেএসডির, নেই আ স ম রবআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১৭০ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। তবে এতে দলটির সভাপতি আ স ম আবদুর রবের নাম নেই।
নির্বাচনকে ব্যবসায়ীকরণ ও ব্যবসাকে রাজনীতিকরণ করা হয়েছে: বদিউল আলম মজুমদারদেশের নির্বাচন ব্যবস্থা এখন ব্যবসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
জাতীয় নির্বাচনে জামায়াতের ‘ছাত্র সংসদ’ কৌশলবিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির কার্যত ভূমিধস জয় পেয়েছে। এর পেছনে সংগঠনটির প্রার্থী নির্ধারণের ‘বৈচিত্র’ সামনে এসেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীও একই ‘কৌশল’ নিচ্ছে বলে জানা গেছে। দলটির নেতারা একে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর সমন্বয়ে ‘দেশ গড়ার’ কৌশল বলছেন।
নির্বাচন বাধাগ্রস্ত হয় এমন উত্তেজনা সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান ধর্ম উপদেষ্টারনির্বাচন প্রক্রিয়া বা ক্ষমতা হস্তান্তর কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে—এমন কোনো উত্তেজনা বা বিশৃঙ্খলা তৈরি করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ভিন্নমত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয় : মির্জা ফখরুলপুরো জাতি এখন ফেব্রুয়ারির নির্বাচনের জন্য অপেক্ষা করছে, যার মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারব। তবে গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে হলে গণমাধ্যমের স্বাধীনতাকে মূল্য দিতে হবে।
চলছে এনসিপির নির্বাহী কাউন্সিলের সভা, নির্বাচনী জোট নিয়ে সিদ্ধান্ত হতে পারেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাহী কাউন্সিলের সভা চলছে। সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা শুরু হয়। ৫১ সদস্যবিশিষ্ট এনসিপির এই নির্বাহী কাউন্সিলের সভায় দুটি বড় বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
আরপিওর সংশোধনী ‘অগণতান্ত্রিক’, বাতিলের দাবি বাম গণতান্ত্রিক জোটেরগণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও নির্বাচনী আচরণবিধির সাম্প্রতিক সংশোধনীগুলোকে ‘অগণতান্ত্রিক‘ আখ্যা দিয়ে সেগুলো বাতিলের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাম গণতান্ত্রিক জোট।
রাজনৈতিক দলগুলো ব্যবসার সাম্রাজ্যে পরিণত হয়েছে: বদিউল আলম মজুমদারবড় রাজনৈতিক দলগুলো নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে ব্যবসার সাম্রাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। আসন্ন জাতীয় নির্বাচনে কারা মনোনয়ন পাবেন, তা প্রার্থীর আর্থিক সক্ষমতার ওপর নির্ভর করছে বলেও অভিমত দিয়েছেন তিনি।