পাবনা-১ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুজনআসন্ন সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন খায়রুন নাহার খানম ও তাজুল ইসলাম। রোববার (২৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানিতে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয় বলে পরে কমিশনের উপসচিব (আইন) ছানাউল্লাহর সই করা আদেশে জানানো হয়েছে।
চাঁদাবাজদের হাত ভেঙে দেওয়া হবে: জামায়াত আমির১০ দলীয় নির্বাচনী ঐক্য গঠন করলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
ভোটের ঈদ: দেড় দশক পর গণতন্ত্রের উৎসবে ফেরার অপেক্ষাব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে ভোটার আচরণ নিয়ে গবেষণা করতে গিয়ে একটা কথা বারবার শুনছি, ‘দশ বছর ধরি তো ভোট দিতিই যাই না।’ কেউ বলছেন গিয়েছিলেন, কিন্তু দেখেন সব শেষ। আগেই ভোট পড়ে গেছে। কেউ বলছেন, যাওয়ার দরকারই মনে করেননি। জানতেন, ফল আগে থেকে ঠিক করা।
দেশের কৃষিতে প্রথমবার স্বয়ংক্রিয় সেচ প্রযুক্তি, কমাবে শ্রম ও পানির অপচয়বাংলাদেশে শীতকালীন ফসল চাষে দীর্ঘদিনের চেনা ছবি নালা কেটে জমিতে পানি ঢেলে দেওয়া বা ‘প্লাবন সেচ’। এই পদ্ধতিতে যেমন বিপুল পরিমাণ পানির অপচয় হয়, তেমনি গম, পেঁয়াজ বা আখের মতো সংবেদনশীল ফসলের গোড়ায় পানি জমে মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে।
পাবনা ১ ও ২ আসনের নতুন তফসিল ঘোষণাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৬ জানুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আকাশ কলির সেই অভয়াশ্রম রক্ষায় ১০ দপ্তরে আইনি নোটিশ‘পাখি বন্ধু’ খ্যাত পাবনার আকাশ কলি দাসের অভয়াশ্রম রক্ষায় ব্যবস্থা নিতে দুটি মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় জেলা প্রশাসক (ডিসি)সহ সরকারি ১০টি দপ্তরে আইনি নোটিশ পাঠিয়েছে আইনজীবীদের একটি সংগঠন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) লয়ারস সোসাইটি ফর ল নামে সংগঠনটির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জালাল উদ্দিন উজ্জ্বল।
পাবনা-১ ও ২ আসনের নির্বাচন ও সীমানা জটিলতা: আপিল বিভাগে শুনানি বৃহস্পতিবারপাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের সীমানা নির্ধারণসংক্রান্ত গেজেট এবং নির্বাচন কমিশনের (ইসি) ভোট স্থগিতের সিদ্ধান্তের আইনি জটিলতার সুরাহা হতে পারে আগামীকাল।
পাবনা-১বাবার চেয়েও বেশি ভোটে জয়ের আত্মবিশ্বাস নিজামীপুত্র মোমেনের, বাধা সীমানা জটিলতাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে দেশজুড়ে। তবে সীমানা জটিলতা ও আইনি লড়াইয়ের কারণে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই স্থগিতাদেশের ফলে নির্বাচনী উৎসবে ভাটা পড়লেও ভোট নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তৎপরতা চালাচ্ছেন প্রার্থীরা।
কারাবন্দি প্রলয় চাকীর মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগপাবনায় কারাবন্ধি আওয়ামী লীগ নেতা ও সঙ্গীতশিল্পী প্রলয় চাকীর মৃত্যুতে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছে তাঁর পরিবার। তদন্ত করে অভিযুক্তদের বিচারের দাবি করেছেন তারা। প্রলয়ের বিরুদ্ধে সরাসরি কোনো মামলা না থাকলেও তাঁকে রাজনৈতিক প্রতিহিংসার বলি করা হয়েছে বলে দাবি পরিবারের।
কারাগারে আওয়ামী নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকীর মৃত্যুবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা সংক্রান্ত জটিলতায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়: ইসিসংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আইনি জটিলতার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে কমিশন।
স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদের প্রস্তাবক আ.লীগ নেতা গ্রেপ্তারপাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের মনোনয়নপত্রের প্রস্তাবক আওয়ামী লীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি।
তফসিলের পর চার আসনের সীমানা বদলে ইসির গেজেটজাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পাবনা ও ফরিদপুরের চারটি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হলো– পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪।
দখলদারের থাবায় আকাশ কলির পাখির অভয়াশ্রম তছনছ‘আমার লাশ বাড়িতেই থাকবে। মাথা ফাটাফাটি করে রক্তাক্ত হবে মানুষ। পাখির অভয়াশ্রম থাকবে না। দৌড়ে এসে কেউ কাটবে গাছ; কেউ নেবে গরু। হয়তো এক জমির ছয়খানা দলিল বের করে বলবে, আমাকে দিয়ে গেছে।’
পাখিবন্ধু আকাশকলি দাসের অভয়াশ্রমে দখলদারের থাবাপ্রায় ছয় দশকের প্রচেষ্টায় নিজ বসত বাড়ির প্রায় ছয় বিঘা জায়গায় পাখিদের অভয়াশ্রম গড়েছিলেন পাবনার পাখিবন্ধু আকাশকলি দাস। চলতি বছরের ১৮ আগস্ট পরলোকে পাড়ি জমানো আকাশকলি দাশের মৃত্যুর চারমাস না পেরোতেই স্থানীয় কিছু মানুষ সম্পত্তি নিজের বলে দাবি করে ধ্বংস করছেন অভয়ারণ্য।
গোলাম আযম, নিজামীকে সূর্যসন্তান দেশপ্রেমিক বলায়, হট্টগোল উত্তেজনাপাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় গোলাম আযম ও মতিউর রহমানকে দেশপ্রেমিক বীর সূর্যসন্তান উল্লেখ করে কলেজ শাখা ইসলামী ছাত্র শিবিরে সেক্রেটারী হাসান আল মামুনের বক্তব্য ঘিরে ব্যপক হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। রবিবার দুপুরে কলেজের শহিদ আব্দুস সাত্তার মিলনায়তনে এ ঘটনা ঘটে।