দায়ী করা হচ্ছে তেলের প্যানিক বায়িংকে, সংকটের নেপথ্যে ডিপোগুলোর রেশনিং নীতিমধ্যপ্রাচ্য সংকটের জেরে মাসজুড়ে দেশের জ্বালানি তেলের বাজারে অস্থিরতা চলছে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুললেও সরকারের দাবি— মজুত ও সরবরাহে ঘাটতি নেই। ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কে অতিরিক্ত কেনাকাটাকে এই সংকটের জন্য দায়ী করা হচ্ছে।
শতভাগ পেট্রোল দেশি হলেও পাম্পে কেন হাহাকারচাহিদার শতভাগ পেট্রোল দেশে তৈরি হয় এবং অকটেনের অর্ধেকও আসে অভ্যন্তরীণ উৎস থেকে। তবুও বাজার কারসাজি, আতঙ্ক আর সরবরাহ দুর্বলতায় দেশজুড়ে জ্বালানি তেলের চরম বিশৃঙ্খলা চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাম্পে ২০২৫ সালের চাহিদায় তেল, ক্রেতা সামলাতে হিমশিমসরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
ধানের গুদাম, ট্যাংকে লুকানো ৫২ হাজার লিটার তেলফরিদপুরে ২৮ হাজার লিটার, যশোরে ৭০০, ময়মনসিংহে ২৩ হাজার ও সাতক্ষীরায় ২০০ লিটার তেল পাওয়া গেছে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে।
পেট্রোল পাম্পে রাত্রিযাপনের ছবিটি এআই দিয়ে তৈরিজিক মাধ্যমে ফেসবুকে একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, গভীর রাতে তেল আসার সংবাদে শত শত মোটরসাইকেল একটি ফিলিং স্টেশনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং অনেক চালক স্টেশন চত্বরে ঘুমিয়ে পড়েছেন। তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ব্যবহৃত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্তদেশের জ্বালানি-ব্যবস্থা আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানীর পাম্পে পাম্পে তেলের জন্য হাহাকাররাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট। অধিকাংশ পাম্পে দীর্ঘ অপেক্ষায় থাকতে দেখা গেছে গ্রাহকদের। তাদের মধ্যে তেল না পাওয়ার দুশ্চিন্তা ও ক্ষোভ স্পষ্ট।
তেলের পাম্প বন্ধ, খুচরা বিক্রি হচ্ছে ২৫০ টাকা লিটারেজ্বালানি তেলের সংকটের মধ্যে অনেক জায়গায় পাম্প বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এ সুযোগে খুচরা বাজারে বাড়তি দামে তেল বিক্রি হচ্ছে, কোথাও লিটারপ্রতি ২৫০ টাকা পর্যন্ত নেওয়ার খবর পাওয়া গেছে।
পাম্পগুলোতে দীর্ঘ সারি, কর্তৃপক্ষ বলছে সংকট নেইএখনো চলছে ঈদের ছুটি। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ সারি দেখা যায়। যদিও রাজধানীর বেসরকারি ফিলিং স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, ঈদের ছুটিতে তিন দিন বন্ধ থাকার পর আজ থেকে পাম্পগুলোতে তেল সরবরাহ শুরু হয়েছে। কোথাও কোথাও গ্রহীতাদের একটি নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হচ্ছে
ফিলিং স্টেশনে ভাঙচুরের অভিযোগ, সহায়তা চেয়ে পাম্প অ্যাসোসিয়েশনের চিঠিজ্বালানি তেল সংকটের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোতে ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ করেছে ঢাকা বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস্ ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
রাইড শেয়ারিং বাইকে দিনে মিলবে ৫ লিটার তেলরাইড শেয়ারিং সেবায় ব্যবহৃত মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
উত্তাল ঝিনাইদহ, পাম্পে ভাঙচুর-বাসে আগুনপেট্রলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিরব হোসেন (২৫) নিহতের জেরে উত্তাল ঝিনাইদহ। শনিবার (৮ মার্চ) গভীর রাতে বিক্ষুব্ধরা শহরের একটি ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। পরে কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয়।
আতঙ্কে পাম্পে লাইন, মজুদের হিড়িকমধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশে পেট্রলপাম্পে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। রাজধানীসহ বিভিন্ন শহরের বহু পাম্পে মোটরসাইকেল, প্রাইভেটকার ও ট্রাকের চালকরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে তেল নিচ্ছেন।
সরকার নির্ধারিত মজুরিপেট্রোল পাম্প কর্মচারীদের মাসিক বেতন এখনো ৫৬০ টাকা!বছরের পর বছর যায়, বেসরকারি খাতে সরকারের পক্ষ থেকে মজুরির হার হালনাগাদ করা হয় না। অন্যদিকে স্বাধীনতার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আট দফায় নতুন বেতন স্কেল ঘোষণা করা হয়। আরও একটি পে-স্কেল ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার।