মা দিবসেই ফেনীতে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়েরফেনীর দাগনভূঁইয়া উপজেলার সিন্দুরপুর এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা ও বোন। তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চলতি মাসে চাঁদপুর ও ফেনী যাবেন প্রধানমন্ত্রী, সাক্ষাতের পর জানালেন এ্যানিপ্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী যাবেন বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (৬ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
যুবদলের কমিটিতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি, পরে বহিষ্কার২০১৭ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামি এনামুল হক সুজনকে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদ দেওয়াকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় যুবদল। সুজনকে দল থেকে বহিষ্কার এবং নবগঠিত ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।
ফেনীতে ব্যাটারিচালিত অটোরিকশায় যায় ১০ শতাংশ বিদ্যুৎফেনীতে তীব্র গরমের মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ-বিভ্রাটে (লোডশেডিং) দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। শহর-গ্রামে কখনোই বিদ্যুতের স্থিতিশীল সরবরাহ নেই। এর মধ্যেই জেলায় সরবরাহের ১০ শতাংশ বিদ্যুৎ চলে যাচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা রিচার্জে।
ফেনীতে জ্বালানি সরবরাহ বন্ধ রাখায় ফিলিং স্টেশনকে জরিমানাফেনীর দাগনভূঞায় জ্বালানি সরবরাহ বন্ধ রাখায় একটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে মামলা দায়ের এবং এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
ফেনীতে ভোজ্যতেল মজুত করায় দুই লাখ টাকা জরিমানাফেনীতে অবৈধভাবে ভোজ্যতেল মজুত করায় এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকালে জেলার ইসলামপুর এলাকায় কবির অ্যান্ড সন্সকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া।
ফেনীতে ‘তুচ্ছ ঘটনায়’ সড়কের ওপর চালকদের জটলা, বাসের ধাক্কায় নিহত ৩ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাসের ধাক্কায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
রাতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, ফেনীতে নিহত ১ফেনীর ছাগলনাইয়া উপজেলার কন্ট্রাকটর মসজিদ এলাকায় গভীর রাতে মাটি কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে হোনা মিয়া (৩৫) নামে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।
ফেনীতে মধ্যরাতে পারিবারিক মন্দিরে আগুন ও লুটপাটের ঘটনায় মামলাফেনীতে রাতের আঁধারে পারিবারিক একটি মন্দিরে ফটকের তালা ভেঙে ভেতর থেকে মূল্যবান জিনিসপত্র লুট ও অগ্নিসংযোগের অভিযোগে সোমবার (৩ মার্চ) থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নিন্দা জানিয়েছে।
ফেনীতে তিন ঘণ্টার প্যারোলে বাবার জানাজায় যুবলীগ নেতা ইয়াছিনফেনীর পরশুরামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। সোমাবার (২ মার্চ) বেলা ১১টার দিকে পুলিশের কড়া নিরাপত্তায় পৌরসভার পূর্ব অনন্তপুর ছয়ঘরিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজায় মধ্যে অংশ নেন তিনি।
থামে ট্রেন, মেলে না টিকিট শমশেরনগর স্টেশনেপ্রায় ২০ বছর আগে কুমিল্লার গোমতি এলাকায় দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এর পর মৌলভীবাজারের শমশেরনগর স্টেশন থেকে কুমিল্লা, লাকসাম ও ফেনী স্টেশনের কোনো টিকিট বরাদ্দ নেই। তবে সিলেট-চট্টগ্রাম রুটে আগের কুলাউড়া ও পরের শ্রীমঙ্গল স্টেশন থেকে এসব গন্তব্যের টিকিট পাওয়া যায়।
ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে সোনাগাজীর পিআইও ও তাঁর সহকারী আটকফেনীর সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ এবং তাঁর অফিস সহকারী আবু নাছেরকে ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।