ঢাকায় বিএনপির প্রার্থীরা, পাচ্ছেন জয়ের ‘দাওয়াই’ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের ঢাকায় ডেকে কথা বলছেন বিএনপির নেতারা। ভোটের লড়াই জিততে তাদের দেওয়া হচ্ছে নানা দিকনির্দেশনা। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ১০৭ প্রার্থী ‘জয়ের দাওয়াই’ নিয়ে ফিরে গেছেন সংসদীয় এলাকায়।
খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসা নিতে পারছেনবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
এক যুগ আগের মামলা থেকে মির্জা আব্বাসসহ ৪৫ জনের অব্যাহতিদীর্ঘ এক যুগের আইনি লড়াই শেষে রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় করা নাশকতার দুই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ দলটির মোট ৪৫ জন নেতা-কর্মী।
ফাঁকা ২৮ আসনের ১৩টিতে লড়বে বিএনপি, চূড়ান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত ২৭২টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। এখনো ফাঁকা রাখা হয়েছে ২৮টি আসন। এসব আসনের কিছু যুগপৎ আন্দোলনের মিত্রদের ছাড় দেবে এবং বাকি আসনগুলো নিজের ঘরেই রাখছে দলটি। বিএনপি সূত্র বলছে, ফাঁকা আসনের অন্তত ১৩টি বিএনপি নিজের ঘরেই রাখতে যাচ্ছে।
খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন শামছুল ইসলামবিএনপির চেয়াপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম। আজ বুধবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির ‘রিল-মেকিং প্রতিযোগিতা’, বিজয়ী ১০ জন পাবেন তারেক রহমানের সাক্ষাৎতারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ‘জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা’র আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মোট ১১টি বিষয়ের ওপর ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে এই প্রতিযোগিতাটিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও টিকটকে সংক্ষিপ্ত ভিডিও (রিলস) প্রকাশের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
আমাকে বিদায় দিতে কেউ বিমানবন্দরে যাবেন না, দেশের সুনাম নষ্ট হবে: তারেক রহমানতারেক রহমান বলেন, ‘ইনশাল্লাহ, আগামী ২৫ তারিখে আমি দেশে চলে যাচ্ছি। তাই সেদিন আপনারা কেউ দয়া করে এয়ারপোর্টে যাবেন না। কারণ, একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে ভিড় করা সবাই বাংলাদেশি। দেশের সুনাম নষ্ট হবে।’
বিএনপি সরকার গঠন করলে জনগণের কাছে জবাবদিহি থাকবে: তারেক রহমানবিএনপি সরকার গঠন করতে পারলে জনগণের কাছে জবাবদিহি ও দায়বদ্ধতা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমাদের সব কাজের জবাব জনগণের কাছেই দিতে হবে।’
নিজের দায়িত্ব জনগণের ওপর চাপিয়ে দিতে পারে না সরকার: জয়নুল আবেদীনসরকার নিজের দায়িত্ব জনগণ কিংবা প্রার্থীদের ওপর চাপিয়ে দিতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন। তিনি বলেন, এটা করা হলে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে।
তারেক রহমানের ফেরা: প্রস্তুত বাসভবন-কার্যালয়, নিরাপত্তায় তোড়জোড়দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে লন্ডন থেকে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষনেতার এই ‘স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক এবং স্মরণীয় দিন’ করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
নিরাপত্তা শঙ্কার কথা বলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদুজ্জামাননিরাপত্তা শঙ্কার কথা বলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
বিজয় দিবসে স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধামহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়: মির্জা আব্বাসবিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘গোলাম আজমসহ ওর সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তা বলে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে; তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়?’
মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীদের নীলনকশা চলমান: তারেক রহমানবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৬ ডিসেম্বরকে জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন অভিহিত করে বলেছেন, ‘১৯৭১-এ আমাদের প্রিয় মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীদের নীলনকশা এখনো চলমান।
মুক্তিযুদ্ধের পরাজিত চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা করছে: তারেক রহমানবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘পতিত পলাতক একটি চক্র মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল, অনেক ক্ষেত্রে দলীয় ইতিহাসে তারা পরিণত করেছিল। এই অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা করছে।’
বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৩০ভোলার চরফ্যাশন উপজেলায় নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০জন নেতাকর্মী আহত হয়েছেন।