তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেলো বিএনপিআগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি। রোববার (২১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সুষ্ঠু নির্বাচনের জন্য ১০টি সিট হারাতে হলেও বিএনপির কোনো অসুবিধা হওয়ার কথা না: এ কে আজাদসংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি এ কে আজাদ বলেছেন, 'যদি সুষ্ঠু নির্বাচন করতে গিয়ে কোথাও বিএনপিকে ১০টি সিট হারাতেও হয়, তাতে বিএনপির ক্ষমতায় আসতে কোনো অসুবিধা হওয়ার কথা না ।‘
ফেনীতে ষষ্ঠবার প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া, মনোনয়নপত্র সংগ্রহফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য (এমপি) প্রার্থী হচ্ছে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ওই আসনে তাঁর পক্ষে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির
বগুড়ার দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র উত্তোলনবগুড়ার দুটি আসনে প্রার্থী হচ্ছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২১ ডিসেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাঁদের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন দলীয় নেতারা।
‘মব-সন্ত্রাস প্রতিহত করতে সর্বশক্তি প্রয়োগ করবে ছাত্রদল’‘মব সন্ত্রাস প্রতিহত করতে ছাত্রদল সর্বশক্তি প্রয়োগ করবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রসংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এসময় তিনি বলেন, ‘আজ ধর্মের নামে বিভেদ করা হচ্ছে, তারা ইসলামকে বিভক্ত করতে চায়। তারা সার্টিফিকেট দেয়—কারা ভালো মুসলিম, কারা ভালো মুসলিম না।’
মনোনয়ন কিনব না, স্বতন্ত্র লড়াইয়ের ইঙ্গিত রুমিনেরমনোনয়ন কিনবেন না বলে সাফ জানিয়েছেন বিএনপির সহআন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। স্থানীয় জনগণ চাইলে স্বতন্ত্র লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন তিনি।
তারেক রহমানের অনুদান পেলেন খই খই মারমাসৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে দেশের হয়ে রৌপ্য জয়ী খই খই সাই মারমার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর পক্ষে শনিবার (২০ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক আর্থিক অনুদান পৌঁছে দেন।
‘কোনো উসকানিতে যেন আমরা পা না দেই’, হাদির জানাজায় অংশ নিয়ে সালাহউদ্দিন আহমেদ‘গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, আমরা তাদের সমুচিত জবাব দেওয়া হবে’ বলে হুঁশিয়ারি জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। পুরো জাতিকে সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘কোনো উসকানিতে যেন আমরা পা না দেই’।
মির্জা ফখরুল অসুস্থ, বাসায় থেকে নিচ্ছেন চিকিৎসাবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
মধ্যরাতে বিএনপি নেতার ঘরে তালা মেরে আগুন, পুড়ে মারা গেছে শিশুলক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপি নেতা বেলাল চৌধুরীর বসতঘরের বাইরে থেকে তালা লাগিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে এক কন্যাশিশু নিহত হয়েছে। এছাড়া নারী ও শিশুসহ আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিহ্নিত মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য করছে: মির্জা ফখরুলপুরোনো চিহ্নিত মহল দেশে গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করে ফ্যাসিবাদের নতুন সংস্করণ চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রথম আলো, ডেইলি স্টারে হামলা-আগুন, ছায়ানটে হামলা এবং সাংবাদিক নূরুল কবীরকে লাঞ্ছিত করার ঘটনা প্রমাণ করে ওই মহলটি পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যে
তারেক রহমান দেশে ফিরতে ট্রাভেল পাস পেলেনবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার অংশ হিসেবে ট্রাভেল পাস পেয়েছেন। আবেদনের এক দিনেই লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে তাঁকে ট্রাভেল পাস দেওয়া হয়।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নিবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল। কোনো অবনতি ঘটেনি। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গনে সাংবাদিকদের একথা জানান তাঁর ব্যাক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
সহিংসতার ঘটনা পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর অপকৌশল: সালাহউদ্দিনপ্রথম আলো, ডেইলি স্টারে হামলা, অগ্নিসংযোগসহ রাতভর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনাকে 'পরিকল্পিভাবে নির্বাচন পেছানোর অপকৌশল' হিসেবে দেখছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বিএনপির কর্মসূচি স্থগিত, রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠকদেশের চলমান পরিস্থিতি বিবেচনায় পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।
ক্ষুব্ধ মিত্রদের সঙ্গে আলাদা বৈঠক বিএনপির, আসন সমঝোতা অধরাযুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে পৃথকভাবে বসেও আসন সমঝোতায় পৌঁছাতে পারেনি বিএনপি। এ বিষয়ে ক্ষুব্ধ মিত্রদের কাছে আরও দুই-তিন দিন সময় চেয়েছে দলটি। ক্ষোভ প্রশমন ও আসন সমঝোতায় অগ্রগতি বিষয়ে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমান ফিরছেন বিমানের ফ্লাইটে, আগে যাবেন মায়ের কাছেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকা ফিরছেন। তিনি ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।