যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালবাগে দুর্বৃত্তের গুলিতে যুবক আহতরাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় মোহাম্মদ রাফি (২৬) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৫রাজধানীর মিরপুর এলাকায় কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রাজধানীতে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধাররাজধানীর বংশালে নিসার আলী (৫০) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় নয়াবাজার এলাকার বাগডাসা লেনের একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় তাঁর লাশ পাওয়া যায়।
আরও ২ মামলায় খায়রুল হকের জামিন, ‘মুক্তিতে বাধা নেই’জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এ নিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া সাতটি মামলার সবকটিতেই জামিন পেলেন তিনি।
মোহাম্মদপুরে পুলিশকে কুপিয়ে পালানোর চেষ্টা, গ্রেপ্তার ৩রাজধানীর মোহাম্মদপুরে একাধিক হত্যা ও ছিনতাই মামলার আসামিদের গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। আত্মরক্ষার্থে পুলিশের চালানো গুলিতে এক ছিনতাইকারী আহত হয়েছেন। এ সময় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। সংস্থাটি বলছে, গ্রেফতার তিনজনই শীর্ষ ছিনতাইকারী।
টঙ্গীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহতগাজীপুরের টঙ্গীর মিল গেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. শাহাদাত হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (১১ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উত্তরায় বসল সৌরবিদ্যুৎচালিত ট্রাফিক সিগন্যাল, হবে স্বয়ংক্রিয় মামলারাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও শৃঙ্খলা ফেরাতে উত্তরায় সৌরবিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের উদ্বোধন করা হয়েছে। এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা দায়ের করা হবে।
মিরপুর টেস্টে বৃষ্টির হানাঢাকার আকাশে সকাল থেকেই ছিল মেঘের লুকোচুরি। মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ৯৩ রান।
চাকরিচ্যুতি নিয়ে সময় টিভিতে উত্তেজনাবেসরকারি ‘সময় টিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) অব্যাহতি দেওয়া নিয়ে প্রতিষ্ঠানটিতে উত্তেজনা দেখা দেয়। পরে রোববার (১০ মে) গভীর রাতে মালিকপক্ষ সিটি গ্রুপের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিপিএম-পিপিএম স্থগিত হলেও আইজি ব্যাজ দেওয়া হচ্ছে মঙ্গলবারপুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) স্থগিত করা হলেও ‘আইজি ব্যাজ’ (আইজিপি’স এক্সেমপ্লারি সার্ভিস ব্যাজ) দেওয়া হচ্ছে।
পুলিশকে যেন আর কোনো স্বৈরাচার ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রীদেশে আর কোনো ফ্যাসিবাদ-স্বৈরাচার যেন জনগণের বিরুদ্ধে পুলিশ সদস্যদের ব্যবহার করতে না পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ( ১০ মে) সকালে ‘পুলিশ সপ্তাহ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০১বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর ও তেজগাঁও এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযানে ১০১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নানাবাড়িতে বেড়াতে এসে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশু সুমাইয়াররাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সুমাইয়া নুর তাকওয়া (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির সাত সদস্য গ্রেপ্তাররাজধানীর যাত্রাবাড়ীতে ইনজেকশন ও চেতনানাশক দ্রব্যসহ অজ্ঞান পার্টির সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।
কদমতলীতে দুই পক্ষের সংঘর্ষে শ্রমিকদল নেতা গুলিবিদ্ধরাজধানীর কদমতলীর রসুলপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ রনি (২৮) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার (৬ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। রনি কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের (ঢাকা ম্যাচ ইউনিট) সাধারণ সম্পাদক।
ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে এপ্রিলে ৫২০৫ ফৌজদারি মামলা নিষ্পত্তিএপ্রিল মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতগুলো ৫ হাজার ২০৫টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করেছে। ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।