লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, বাজুসের মানববন্ধনজমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের মান্দারী বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিজয় কুরীকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বাজুসের ব্যানারে মান্দারী বাজারে মানববন্ধন করা হয়।
বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদমন্ত্রীআওয়ামী লীগের রেখে যাওয়া ১৭ বছরের আবর্জনা বিএনপিকে পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বিগত ১৭ বছর দেশে নির্বাচিত সরকার ছিল না। ১৭ বছরের জঞ্জাল আমাদের পরিষ্কার করতে হবে।
মায়ের সঙ্গে ঈদের পোশাক কিনতে এসে দেয়াল ধসে স্কুলছাত্র নিহত, আহত ৫লক্ষ্মীপুরের রামগঞ্জে মায়ের সঙ্গে ঈদের পোশাক কিনতে এসে দোকানের দেয়াল ধসে ফাহাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার চৌরাস্তা সংলগ্ন আল মনসুর ড্রাগ হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ ধরায় নিষেধাজ্ঞাজাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
ফাইজাকে দেখতে যাননি জামায়াত আমির, ভাইরাল ছবি এআই তৈরিতবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং জামায়াত আমিরের ফাইজার সঙ্গে দেখা করার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।
‘পাঁচ টাকা’ নিয়ে বিরোধ, বড় ভাইয়ের মারধরের পর প্রবাসীর মৃত্যুলক্ষ্মীপুরের রামগঞ্জে আলমগীর হোসেন নামে এক আরব আমিরাত প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে। নিহতের স্ত্রীর অভিযোগ, দুই ভাইয়ের যৌথ বৈদ্যুতিক মিটারের বিলে ৫ টাকা কম দেওয়া নিয়ে তর্ক থেকে আলমগীরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রীপানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সংসদ সদস্যদের শপথ হয়েছে, আমরা শপথ নিয়েছি। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেইজ হবে। হ্যাঁ এর শপথের কোনও প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে; এটাই জুলাই সনদ।’
লক্ষ্মীপুরে এমপির নির্দেশে দুই মামলা, চাঁদাবাজিতে গ্রেপ্তার বিএনপির দুই কর্মীলক্ষ্মীপুরের রামগতিতে নবনির্বাচিত সংসদ সদস্যের (এমপি) নির্দেশে চাঁদাবাজি ও হামলার অভিযোগে করা মামলায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চর রমিজ এলাকা থেকে আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।
লক্ষ্মীপুরের একই আসনে বিএনপি ও জামায়াতের দুই প্রার্থীর প্রচারে গিয়ে দুজনের মৃত্যুলক্ষ্মীপুরে একই আসনের বিএনপি ও জামায়াতের দুই প্রার্থীর পৃথক গণমিছিলে অংশ নিতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহত দুজন হলেন জামায়াতে ইসলামীর কর্মী আব্দুস সহিদ (৬০) ও বিএনপির কর্মী ওবায়দুল হক (৪৫)।
টাকা বিলিসহ ঘর নির্মাণের আশ্বাস, জামায়াতের রেজাউলকে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারিলক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিমের বিরুদ্ধে ভোটারকে টাকা দানসহ ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাসের অভিযোগের সত্যতা পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুনরায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর প্রার্থিতা বাতিল হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
নিখোঁজের তিনদিন পর প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩লক্ষ্মীপুরে নিখোঁজের তিনদিন পর প্রতিবেশীর বাথরুমের সেফটিক ট্যাংক থেকে কানিজ ফাতেমা নামের দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছেন পুলিশ। রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়িতে এই ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরে ভোটের সিলসহ গ্রেপ্তার ব্যবসায়ীর স্বীকারোক্তি, ‘নির্দেশদাতা’ জামায়াত নেতার নাম প্রকাশলক্ষ্মীপুরে ১৬ ঘর বিশিষ্ট ছয়টি ভোটের সিলসহ গ্রেপ্তার ব্যবসায়ী সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে সিল তৈরির (অর্ডার) নির্দেশদাতা জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের (৩৪) নাম প্রকাশ করেছেন তিনি।