৪৮ ঘণ্টা পর শূন্যরেখার ১১ জনকে ফেরত নিল বিএসএফঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে পুশইনের (ঠেলে পাঠানো) চেষ্টায় শূন্যরেখায় আটকে থাকা ১১ জনকে প্রায় ৪৮ ঘণ্টা পর ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও কয়েকজন শিশু ছিল।
সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে মাঠে আনসার ও স্থানীয় জনতাদেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের ১১টি স্পর্শকাতর সীমান্তবর্তী জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
জামালপুরে সীমান্তে পুশইন ঠেকাতে গ্রামবাসীর পাহারাভারত থেকে পুশ-ইন (ঠেলে পাঠানো) ঠেকাতে জামালপুরের সীমান্তবর্তী গ্রামগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি নজরদারিতে অংশ নিয়েছেন স্থানীয় গ্রামবাসীরাও। গভীর রাত পর্যন্ত তাদেরকে পাহারা দিতে দেখা গেছে।
পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা৭০ ঘণ্টা পর সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফপঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করা ১০ জনকে প্রায় ৭০ ঘণ্টা পর ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
পরিচয় মিলেছে পুশইনের চেষ্টায় সীমান্তে আটকে থাকা ৪ জনেরপঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তে আটকে থাকা ১০ জনের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তাদের ভারতের বৈধ আধার কার্ড রয়েছে বলে জানা গেছে।
তেল-গ্যাস-বিদ্যুতের দাম না বাড়িয়ে দুর্নীতি বন্ধের আহ্বান খেলাফত মজলিসেরতেল, গ্যাস ও বিদ্যুতের দাম না বাড়িয়ে জ্বালানি খাতে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করার পরামর্শ দিয়েছে খেলাফত মজলিস। আজ রবিবার (৭ জুন) আছর নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে এ পরামর্শ দেন দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
ঠাকুরগাঁওয়ে শূন্যরেখায় ৪০ ঘণ্টা ধরে আটকা শিশুসহ ১১ জনঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশইন চেষ্টার পর প্রায় ৪০ ঘণ্টা ধরে শূন্যরেখায় (জিরো লাইন) অবস্থান করছে তারা। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। বর্তমানে তারা ভারতের সীমান্ত এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
পুশইন সম্পূর্ণ অগ্রহণযোগ্যকোনো দেশে অন্য দেশের নাগরিক বেআইনিভাবে প্রবেশ বা অননুমোদিতভাবে অবস্থান করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে বৈকি। এটা ভারতের মতো বাংলাদেশের বেলায়ও সত্য। বাংলাদেশও কারও অনুপ্রবেশ কিংবা অননুমোদিত অবস্থান মেনে নেওয়ার কথা নয়।
পুশইনে ব্যর্থচার সীমান্তের শূন্যরেখায় থাকা ৮৩ জনকে ফেরত নিল বিএসএফবাংলাদেশের চারটি জেলার সীমান্তে পুশইন চেষ্টার পর শূন্যরেখায় আটকা পড়া ৮৩ জনকে ফেরত নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে গতকাল শুক্রবার রাতে ও শনিবার ভোরের দিকে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় ভারত।
চাঁপাইনবাবগঞ্জ শূন্যরেখা থেকে সেই ২৮ জনকে ‘ফিরিয়ে নিয়েছে’ বিএসএফচাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়িতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর শূন্যরেখায় আটকাপড়া ২৮ জনকে শনিবার ভোরে দেখা যায়নি। বিএসএফ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও তাদের সরিয়ে নিয়েছে বলে ধারণা বিজিবির।
ভারতের সীমান্ত রাজনীতি ও বাংলাদেশের শরণার্থী নীতির প্রয়োজনীয়তাআধুনিক জাতিরাষ্ট্রে সীমান্ত একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয়। সীমানার মধ্য দিয়ে দুটি রাষ্ট্রের সীমানাই কেবল নির্ধারিত হয় না, বরং রাষ্ট্রের নাগরিকদের অবাধ চলাচলের সীমারেখা ও নিয়ন্ত্রণের যৌক্তিকতাও নির্ধারিত হয়।
মর্টার শেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ, শিশুর মৃত্যুবান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গ্যা (৯) মারা গেছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে বাইশফাঁড়ী সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।