চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, আটক ১০ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে চুয়াডাঙ্গায় ঢোকার সময় ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩১ মে) ভোর সোয়া ৫টার দিকে দর্শনার বারাদি সীমান্ত থেকে তাদেরকে আটক করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।
এশিয়া টাইমসের প্রতিবেদনজেএফ-১৭ যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ, উদ্বিগ্ন কেন ভারতবাংলাদেশের সম্ভাব্য জেএফ-১৭ যুদ্ধবিমান ক্রয় নিয়ে ভারতীয় পূর্বাঞ্চলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ক্রয় শুধু সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয় নয় বরং এটি ভারত-চীন-পাকিস্তানের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ করতে পারে।
পাকিস্তান সীমান্তের বাড়িঘর উচ্ছেদের নির্দেশ ভারতেরপাকিস্তানের সীমান্তবর্তী এলাকার বাড়িঘর উচ্ছেদের নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে সীমান্তের বিভিন্ন অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। খবর আল জাজিরার।
মিয়ানমার সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, উখিয়ায় আহত ১কক্সবাজারের উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. সালমান (২৭) নামে এক রোহিঙ্গা যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৫ মে) সকালে বালুখালী সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
রাত হলেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় গরুকোরবানির ঈদ ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদী দিয়ে অনেকটা স্রোতের মতো ঢুকছে ভারতীয় গরু। রাত যত গভীর হয় সীমান্তে বাড়ে চোরাকারবারিদের দৌরাত্ম্য। লাভজনক হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ভারতের ভেতরও ঢুকেন। তাদের কেউ সীমান্তরক্ষীদের হাতে আটক হচ্ছেন, কেউ বিএসএফের গুলিতে নিহত বা পঙ্গু হচ্ছেন।
লালমনিরহাটে বিএসএফের খুঁটি স্থাপন রুখল বিজিবিলালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জিরো লাইনে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ খুঁটি স্থাপনের চেষ্টা করেছে। তবে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) অনড় অবস্থানের মুখে খুঁটি সরাতে বাধ্য হয় তারা।
সিলেট সীমান্তে বিএসএফ-বিজিবি গোলাগুলিসিলেট সীমান্তে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলি হয়েছে। সোমবার বিকেলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রথম গুলি ছুড়ে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও গুলি ছোড়েন। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
সীমান্তে মৃত্যু: নেপথ্যের অন্ধকারে আলো ফেলতে হবেকসবায় বিএসএফের গুলিতে দুই যুবকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে প্রাণ গেল মো. খাদেমুল নামে ২৫ বছরের এক বাংলাদেশি যুবকের। প্রকাশিত তথ্য বলছে, ঘটনাটি ঘটেছে গভীর রাতে, বনচৌকি বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায়, মেইন পিলার ৯০৫/৬-এস-এর কাছে।
দহগ্রাম সীমান্ত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটকপররাষ্ট্র অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে (৫৮) লালমনিরহাট সীমান্ত থেকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তসংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিলেন তিনি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা রয়েছে।
পাকিস্তানের সামরিক ঘাঁটিতে টিটিপির হামলা, বাড়তে পারে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনাপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে হামলায় কয়েকজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। আফগানিস্তানভিত্তিক তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে।
আনু মুহাম্মদের কলামসীমান্ত-হত্যার রাজনীতি ও কূটনৈতিক দৈন্যসীমান্ত-হত্যা কেবল একটি পরিসংখ্যান নয়, এটি বাংলাদেশের সার্বভৌমের ওপর প্রতিনিয়ত আঘাত এবং চরম মানবাধিকার লঙ্ঘন। এই আগ্রাসী আক্রমণ বন্ধ করতে হলে নতজানু কূটনীতির খোলস ছেড়ে বাংলাদেশকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে।
সীমান্তে পুশ-ইন পুশ-ব্যাক বিতর্কে কী বলছে বাংলাদেশ-ভারত সরকারভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশ-ভারত সীমান্তে ‘পুশ-ইন’ ও ‘পুশ-ব্যাক’ বির্তক আবারও নতুন করে আলোচনায় এসেছে।
সীমান্ত হত্যা বন্ধ না হলে লংমার্চের ঘোষণা পাটওয়ারীরসীমান্ত হত্যা বন্ধে সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
জিতেই বাংলাদেশ সীমান্তে বিএসএফকে জমিদান বিজেপিরবাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরিতে বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) জমি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার।
চট্টগ্রামের সীমান্তে বিপুল পরিমাণের ভারতীয় শাড়ি জব্দচট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ৭০ হাজার টাকা।
সীমান্ত রক্তাক্ত করলে ভালো সম্পর্ক গড়ে ওঠে না: রিজভীপ্রতিবেশী রাষ্ট্র ভারতকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব গড়তে হলে সহিংসতার মনোভাব ত্যাগ করতে হবে। বারবার সীমান্ত রক্তাক্ত করলে ভালো সম্পর্ক গড়ে ওঠে না।