সীতাকুণ্ডে মোটরসাইকেল থেকে পড়ে শিশুর মৃত্যু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরওচট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মা ও তাঁর ২২ মাস বয়সী শিশুসন্তান নিহত হয়েছে। মোটরসাইকেল থেকে শিশুসন্তান ছিটকে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে দ্রুতগতির একটি গাড়ির চাপায় নিহত হন মা। পরে হাসপাতালে নেওয়ার পর শিশুটিকেও বাঁচানো যায়নি।
চুয়াডাঙ্গায় সড়কের নির্মাণকাজে অনিয়ম, বালুর বদলে মাটিচুয়াডাঙ্গার লোকনাথপুর থেকে জীবননগর পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের সংস্কারকাজে বালুর সঙ্গে মাটির মিশ্রণ, নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে।
চাঁদাবাজি অপরাধ, করলে কঠোর ব্যবস্থা: সেতুমন্ত্রীসড়ক ও পশুর হাটে চাঁদাবাজিকে অপরাধ উল্লেখ করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম।
ঝড়ে গাছ পড়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ বন্ধকালবৈশাখী ঝড়ে সড়কের উপর গাছ পড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল যান চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার দুপুর ১২টার দিকে সড়কের লাউয়াছড়া বনাঞ্চলের ‘গাড়িভাঙা’ এলাকায় একাধিক গাছ উপড়ে পড়ে। এতে সড়কের উভয় পাশে কয়েকশ যান আটকা পড়েছে।
ঢাকা শহরকে নিজের আঙিনার মতো সাজাবো: প্রশাসক সালামঢাকা শহরকে নিজের বাড়ির আঙিনার মতো সাজিয়ে তুলবেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর কাকরাইলে সড়কের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধনের সময় এ মন্তব্য করেন তিনি।
সংসদে সেতুমন্ত্রীঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেন, গৌরীপুরে হবে ফ্লাইওভারঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার মাধ্যমে এক্সপ্রেসওয়েতে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে কুমিল্লার দাউদকান্দীর গৌরীপুর বাজার এলাকায় যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ করা হবে।
রাজধানীর ৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল দুই কলেজছাত্রেররাজধানীর ৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. সাব্বির হোসেন (২১) ও মোহাম্মদ রিফাত (২২)।
ফিনিক্স রোডের নতুন নাম ‘হাফেজ্জী হুজুর সড়ক’রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান গোলাপ শাহ মাজারের ফিনিক্স রোডের নাম পরিবর্তন করে ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’ নামকরণ করা হয়েছে।
সড়কে দুর্ঘটনা গণনা না করে কাঠামোগত পুনর্গঠনে মনোযোগ দিনমানুষ যেন বুঝতে পারে দ্রুত গন্তব্যে পৌঁছানো নয় বরং নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একইভাবে আইন প্রয়োগের ক্ষেত্রে শাস্তি কঠোর না হলেও তা নিশ্চিতভাবে প্রয়োগ করা হবে- এই বিশ্বাস তৈরি করতে হবে।
সড়কে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া ঠিকাদারেরব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি সড়কে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করেছেন ঠিকাদার ও তাঁর লোকজনের বিরুদ্ধে। সোমবার দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে এর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন প্রকৌশলী।
রাজপথের তামাশা, কার পকেটে কার টাকাপুরো ঢাকা শহর ফাঁকা করে বাড়ি যাচ্ছে মানুষ। সেই দলে আমিও আছি। আসলে কত মানুষ বাড়ি যাচ্ছে এবার?
সড়কে শৃঙ্খলা ফেরাতে চালু হলো পোর্টেবল সিগন্যাল লাইটসড়ক ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও যানজট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে পুলিশ। এখন থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে ‘পোর্টেবল সিগন্যাল লাইট’। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সিগন্যাল ব্যবস্থা এরই মধ্যে সড়কে ইতিবাচক সাড়া ফেলতে শুরু করেছে।