রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যুহামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর থেকে আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। হামের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর হাসপাতালটিতে এ পর্যন্ত ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৪০ জন মারা গেছে।
হামের প্রাদুর্ভাব সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার ২০২৬ সালের মধ্যে হামের প্রাদুর্ভাব সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এবং হামজনিত শিশুর মৃত্যু শূন্যের কোটায় নামিয়ে আনতে বদ্ধ পরিকর।
অতীতের সরকার টিকা না দেওয়ায় হামের প্রকোপ দেখা দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রীঢাকার নবাবগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বলেছেন, ইউনিসেফ ও বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শে আজ দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় এই কর্মসূচির উদ্ধোধন ঘোষণা করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে সারা দেশে হাম-রুবেলার টিকা প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
দেশের ৩০ উপজেলায় হামের টিকাদান শুরু৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা হাম-রুবেলার টিকা পাবে। কেউ আগে পেয়ে থাকলেও চলমান ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। টিকা প্রদান কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
অন্য রোগ নিয়ে হাসপাতালে এসে হামে সংক্রমিত হচ্ছে শিশুরারাজধানীর রায়েরবাজারের বাসিন্দা মো. রুবেল। ঈদের পরপরই হারিয়েছেন এক ছেলেসন্তানকে। চিকেন পক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিশুটির। সেই শোক কাটতে না কাটতেই তাঁর আরেক সন্তান চিকেন পক্স নিয়ে ভর্তি রাজধানীর মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে।
চট্টগ্রাম বিভাগে হামের টিকার চাহিদা সাড়ে ৭৩ লাখ, মজুত ৮৩ হাজারচট্টগ্রাম বিভাগে হামের টিকার চাহিদা সাড়ে ৭৩ লাখ আর বর্তমানে মজুত রয়েছে ৮৩ হাজার। এই বড় ঘাটতির মধ্যেই রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি।
৩০ উপজেলায় টিকাদান রোববার, যারা পাবে হামের টিকাহাম মোকাবিলায় রোববার সকাল ৯টা থেকে ১৮টি জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলা ও পৌরসভায় জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে টিকা দেওয়া হবে।
হাম ও লক্ষণ নিয়ে আরও ৬ জনের মৃত্যুদেশে হাম আক্রান্ত হয়ে ও রোগটির লক্ষণ নিয়ে আরও ছয়জন মারা গেছে। এদের মধ্যে হাম আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে বাকিদের মৃত্যু হয়েছে।
বিএমইউতে ৮ শয্যার হাম ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টার চালুদেশে হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) হামে আক্রান্ত রোগীদের জন্য একটি ওয়ার্ড চালু করা হয়েছে।
হামের প্রাদুর্ভাব: জরুরি টিকা কার্যক্রম শুরু রোববারদেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা (এমআর) টিকা কার্যক্রম শুরু করছে সরকার। আগামীকাল রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন স্থানে একযোগে এই কার্যক্রমের উদ্বোধন হবে।
হাম কেড়ে নিল ফাতিমার জীবন১০ মাস বয়সী ফাতিমা। হামে আক্রান্ত হয়ে ৩০ মার্চ রামেকে ভর্তি হয়। সেদিনই মারা যায়। ফাতিমা মারা যাওয়ার ৩ দিন পর ২ এপ্রিল হাসপাতাল থেকে ফোন করে আইসিইউ-এর সিরিয়াল নাম্বার এসেছে বলে জানায়। ফাতিমা আইসিইউ-সেবা না পাওয়ায় মারা যায় বলে অভিযোগ রয়েছে।
দেশে ভয়াবহ হাম পরিস্থিতিদেশে হাম পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে ৫৬টি জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ইতিমধ্যে প্রাণ হারিয়েছে ৫০ জনেরও বেশি শিশু। পরিস্থিতি মোকাবিলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, গত ৩০ মার্চ পর্যন্ত দেশে ২ হাজার ১৯০ জন সন্দেহভাজন হ
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্য অধিদপ্তরের সবার ছুটি বাতিলশিশুদের হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সারা দেশে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সব চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
রাজশাহী বিভাগের ২৬ এলাকায় ছড়াচ্ছে হাম, আক্রান্তের বেশিরভাগই শিশুরাজশাহী বিভাগে সংক্রামক রোগ হাম নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ইতোমধ্যে বিভাগের ২৬টি এলাকায় রোগটির প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে এবং আক্রান্তদের বড় একটি অংশই ছয় মাসের কম বয়সী শিশু। তবে শুধু শিশু নয়, বড়রাও এই সংক্রমণ থেকে রক্ষা পাচ্ছেন না।
কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে তিন দিনে ৩ শিশুর মৃত্যুকক্সবাজারে হামের প্রাদুর্ভাব বাড়ছে। গত তিন দিনে জেলায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের ডেডিকেটেড হাম ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জেসিন (৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
হামে ৪৭ শিশুর মৃত্যু: স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিটদেশে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।