স্ট্রিম প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আবদুর রহমান খান। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক এই চেয়ারম্যানকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়েছে, আবদুর রহমান খান যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর এই দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
২০২৪ সালের ১৫ আগস্ট এনবিআরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আবদুর রহমান খান। গত ২৯ জুন তাঁর নিয়োগের মেয়াদ শেষ হয়।

.png)

বাংলাদেশের ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ কমানো, সুশাসন প্রতিষ্ঠা, কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনগত স্বায়ত্তশাসন নিশ্চিত, আমানতকারীদের সুরক্ষা এবং খেলাপি ঋণ কমাতে পাঁচ বছর মেয়াদি সমন্বিত সংস্কার পরিকল্পনা নিয়েছে সরকার।
১ ঘণ্টা আগে
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সরকারি সেবা দ্রুত ও সমন্বিত করতে কার্যক্রম শুরু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘ইনভেস্ট বাংলাদেশ’। বৃহস্পতিবার ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর প্রজ্ঞাপন জারি করে সরকার। রোববার (২৩ আগস্ট) কার্যক্রম শুরু করে সংস্থাটি। একই সঙ্গে প্রকাশ করা হয় নতুন ব্র্যান্ড পরিচয়।
৬ ঘণ্টা আগে
জামালপুরে গ্রাহকের অনুমতি ছাড়া ‘বাংলা কিউআর’ হিসাব খোলার অভিযোগ উঠেছে সোনালী ব্যাংকের বিরুদ্ধে। সংখ্যা বৃদ্ধির জন্য নিয়ম ভেঙে সঞ্চয়ী হিসাব ধারীদেরও বাংলা কিউআরে যুক্ত করা হচ্ছে।
৭ ঘণ্টা আগে
সাম্প্রতিক গ্যাস ও জ্বালানিসংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানের গ্যাস ও বিদ্যুৎ বিল ১২ মাসে কিস্তিতে পরিশোধের সুযোগ চান নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা।
২০ ঘণ্টা আগে