রয়টার্সের এক্সপ্লেইনার•মধ্যপ্রাচ্যের তেল-গ্যাস উৎপাদন স্বাভাবিক হতে আর কত সময় লাগতে পারেযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর শর্তসহ একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির পর তেলের দাম দ্রুত কমে গেছে। ব্যবসায়ীরা মনে করছেন, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে।
সরকার কীভাবে ঋণ পায়, শোধ করে কীভাবে২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি ধরা হয়েছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৬ শতাংশ। এই ঘাটতি মেটাতে সরকার দেশীয় উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বিদেশি উৎস থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে।
একক মমতা এখনও শক্তিশালী?পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত তিন দশকের ইতিহাস লিখতে গেলে একটি নামকে এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব—মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকে বাংলার রাজনৈতিক সমীকরণকে তিনি এমনভাবে বদলে দিয়েছেন যে দল এবং নেত্রীর মধ্যে পার্থক্য করা অনেক সময় কঠিন হয়ে পড়ে।
এক্সপ্লেইনার•যুদ্ধে কে জিতল, ইরান নাকি যুক্তরাষ্ট্রআজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছেন। তারপরও ২০২৬ সালের ইরান যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর এখনো স্পষ্ট নয়—এই যুদ্ধে আসলে কে জিতল?
ডা. ধীপ্রার মৃত্যুর পর যে প্রশ্নটি এখন আলোচনায়চিকিৎসক ধীপ্রার মৃত্যু এখন ফেসবুকের আলোচিত বিষয়। নাফিসা তাবাসসুম ধীপ্রা নামের এই চিকিৎসক গত ২ জুন মারা গেছেন। বন্ধুদের অভিযোগ, শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছেন ধীপ্রা। আর শ্বশুরবাড়ির মানুষদের দাবি, হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি।
এক্সপ্লেইনার•নগরে নীরব ঘাতক সিসা, বাজেটে নেই প্রতিকারসিসা দূষণ বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের একটি আলোচিত স্বাস্থ্যঝুঁকি। বিশেষত, সবচেয়ে বড় ঝুঁকিতে আছে শিশুরা। ইউনিসেফ, পিউর আর্থের মতো সংস্থাগুলো বরাবরই এই সংকটের কথা বলে গেলেও, বাজেটের ভেতরে এ সংকটের জন্য আলাদা কোনো দৃশ্যমান বরাদ্দ বা জাতীয় কর্মসূচি খুঁজে পাওয়া কঠিন।
মরুভূমির দেশ সৌদি আরব কেন বালু আমদানি করেমরুভূমির দেশ সৌদি আরব। চারদিকে শুধু বালু আর বালু। তারপরও নির্মাণকাজের জন্য দেশটিকে বিদেশ থেকে বালু আমদানি করতে হয়। শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনে রয়েছে বিজ্ঞানসম্মত কারণ।
জেফরি সাকসের বিশ্লেষণ•মধ্যপ্রাচ্যে শান্তি না কি কেবল সাময়িক বিরতিইরান, যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারী পাকিস্তান—সব পক্ষই একটি চুক্তি স্বাক্ষরের কথা স্বীকার করেছে। কিন্তু চুক্তির বিস্তারিত বিবরণ এখনো আমাদের অজানা। এই চুক্তিটি কয়েকটি ধাপে সম্পন্ন হওয়ার কথা। তবে এটি যেকোনো সময় ভেঙে পড়ার ঝুঁকিও রয়েছে।
গোয়েবলস থেকে গ্রেট ফায়ারওয়াল: মিডিয়া নিয়ন্ত্রণের ইতিহাসইতিহাসে প্রায় সব ধরনের সরকার—গণতান্ত্রিক, সামরিক, সমাজতান্ত্রিক কিংবা স্বৈরশাসক—কোনো না কোনো সময়ে সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তবে সেই নিয়ন্ত্রণের ধরন এক ছিল না। কোথাও সংবাদপত্র বন্ধ করা হয়েছে, কোথাও সাংবাদিকদের কারারুদ্ধ করা হয়েছে, কোথাও পুরো মিডিয়া রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে, আবার কো
দিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদকে হয়রানি, আন্তর্জাতিক আইন কী বলছেবাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই নতুন মোড়। গতকাল ১৪ জুন রাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক ঘণ্টা আটকে হয়রানির ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।
এক্সপ্লেইনার•এন্ডলেস স্ক্রলিং: হারিয়ে যাচ্ছে ভাবনার অভ্যাসবর্তমান সময়ের মতো তথ্যের এমন সহজলভ্যতা মানুষের ইতিহাসে আগে কখনো ছিল না। এখন কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তা আমাদের সামনে চলে আসে। তাই কোনো বিষয় সম্পর্কে জানা এখন আগের চেয়ে অনেক সহজ। আগে কোনো খবর সম্পর্কে জানতে হলে কখন তা টিভিতে দেখাবে বা পরদিনের খবরের কাগজের জন্য অপেক্ষা করতে হতো।
ইন্টারপোল কী, কীভাবে কাজ করেপুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে গতকাল রোববার (১৪ জুন) খবর প্রকাশিত হয়। এরপর থেকে আলোচনায় এসেছে ‘ইন্টারপোল’ শব্দটি।