স্ট্রিম ডেস্ক

স্পেনের আন্দালুসিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ১২ জন মারা গেছেন। এখন পর্যন্ত ১৯ জন নিখোঁজ বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর আলজাজিরা
শুক্রবার (১০ জুলাই) দেশটির আঞ্চলিক কর্মকর্তারা জানান, আগুনে ছয়জন আহত হয়েছেন। অঞ্চলটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দাবানল এটি। আগুনের কারণ এখনো জানা যায়নি। দেশটিতে তীব্র তাপপ্রবাহের মধ্যেই এই দাবানল শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আলমেরিয়া প্রদেশের লস গ্যালারদোস পৌরসভার কাছে এন-৩৪০ মহাসড়কের পাশে আগুনের সূত্রপাত হয়। পরে প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বেদার পৌরসভায়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রামীণ একটি ছোট বসতি থেকে পালানোর সময় কয়েকজন মানুষ গাড়ির ভেতরে আটকা পড়ে মারা যান। এখনো উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্দালুসিয়ার আঞ্চলিক নেতা হুয়ানমা মোরেনো জানিয়েছেন, এখনো ১৯ জন নিখোঁজ রয়েছেন।
আঞ্চলিক সংবাদমাধ্যম লা ভোজ দে আলমেরিয়ার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ইতিহাসে এটি আন্দালুসিয়ার সবচেয়ে প্রাণঘাতী দাবানল। ২০ ও ২১ শতকে দাবানলে মৃত্যুর আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এই ঘটনা।

আন্দালুসিয়ার ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী আন্তোনিও সানজ বলেছেন, এটি আমাদের অঞ্চলের এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ দাবানল। এটি একটি নজিরবিহীন বিপর্যয়। আন্দালুসিয়া শোকাহত। আমরা আলমেরিয়া ও ক্ষতিগ্রস্ত সবার সঙ্গে রয়েছি।
কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের কারণে প্রায় ৫০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের একটি স্থানীয় সাংস্কৃতিক কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ৩০০-এর বেশি জরুরি বিভাগের কর্মী কাজ করছেন। ঘন ধোঁয়ার কারণে আঞ্চলিক ট্রাফিক কর্তৃপক্ষ এলাকার দুটি বড় মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
দাবানলের কারণ জানতে তদন্ত চলছে। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি পড়ে যাওয়া বিদ্যুৎ লাইন থেকে শুকনো ঝোপঝাড়ে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, আগুন মোকাবিলায় জরুরি সেবা, নিরাপত্তা বাহিনী এবং ইউএমই সদস্যদের মোতায়েন করা হয়েছে।
তিনি বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, মে ও জুন মাসে পশ্চিম ইউরোপে চলা তাপপ্রবাহ বিস্তীর্ণ এলাকা শুকিয়ে দিয়েছে। এর ফলে এসব এলাকা দাবানলের জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সংস্থাটি জানিয়েছে, ইউরোপ বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণের বেশি গতিতে উষ্ণ হচ্ছে। এর ফলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের আশঙ্কা বাড়ছে।

.png)

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সংলাপ ভেস্তে যাওয়ার পর এবার দেশটির বিরুদ্ধে সর্বাত্মক ‘অর্থনৈতিক যুদ্ধ’ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরানের বিরুদ্ধে এটি হতে যাচ্ছে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’। নতুন এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হবে ইরানের বাণিজ্য মিত্ররা।
১ ঘণ্টা আগে
ইউক্রেনে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ব্রিটিশ গোপন প্রযুক্তি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। এর ফলে ফ্রান্স ও ইউক্রেন মিলে স্কাল্প বা স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির উদ্যোগ এগিয়ে নেবে। সোমবার কিয়েভ সফরে অনুমতির আনুষ্ঠানিক ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।
২ ঘণ্টা আগে
গাজা থেকে ঘুড়ি, বেলুন বা ড্রোন দেখা গেলে আবার হামলা জোরদারের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই হুমকির পর ইতিমধ্যে ইসরায়েলি হামলায় চার বছরের এক শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছে।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সোমবার (২৪ আগস্ট) ইরান সফর যাচ্ছেন। অঞ্চলটিতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখতেই তিনি এই সফর করবেন। রোববার (২৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে