স্ট্রিম ডেস্ক

ভেনেজুয়েলায় গত ২৪ জুনের ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। দুর্যোগকবলিত এলাকায় সরকারের ধীরগতির ত্রাণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে দেশে কোনো সামাজিক অস্থিরতা তৈরি হবে না বলে দাবি করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
রোববার দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্মরণকালের অন্যতম ভয়াবহ এই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪২ জনে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭০০ জন। এখনো নিখোঁজ প্রায় ৪১ হাজার মানুষ।
দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক সামরিক অনুষ্ঠানে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জনগণের অসন্তোষের বিষয়টি নাকচ করে বলেন, ‘এখানে কোনো সামাজিক অস্থিরতা তৈরি হবে না। আমাদের সমাজে গভীর সংহতি রয়েছে।’ উদ্ধারকাজে হাজারো সরকারি কর্মকর্তা ও উদ্ধারকর্মী মাঠে আছেন বলে তিনি দাবি করেন। তবে সাধারণ মানুষের অভিযোগ, আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো পৌঁছানোর আগপর্যন্ত সরকারি তৎপরতা ছিল একেবারেই অপর্যাপ্ত।
লাতিন আমেরিকার সাম্প্রতিক ইতিহাসের অন্যতম প্রলয়ঙ্কারী এই ভূমিকম্পে রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় অঞ্চল লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ভবন ধসে পড়ায় গৃহহীন হয়েছেন হাজারো মানুষ।
এদিকে নিহতদের স্বজনেরা মরদেহ শনাক্ত ও দাফন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন। হাসপাতাল ও মর্গগুলোতে তিল ধারণের জায়গা নেই। এর ওপর যোগ হয়েছে দাফনের আকাশচুম্বী খরচ, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।
৪৫ বছর বয়সী ফরেনসিক প্রযুক্তিবিদ জোয়েল মিরাবাল বলেন, অনেক মরদেহ এতটাই বিকৃত হয়ে গেছে যে পরিচয় নিশ্চিত করতে স্বজনদের ট্যাটু, দাগ বা পোশাকের ওপর নির্ভর করতে হচ্ছে।
তিনি জানান, যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো সাময়িকভাবে লা গুয়াইরা বন্দরে অস্থায়ী শীতাতপনিয়ন্ত্রিত কনটেইনারে রাখা হচ্ছে। তবে মৃতের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে শেষ পর্যন্ত গণকবর তৈরি করা ছাড়া কোনো বিকল্প থাকবে না। ধ্বংসস্তূপ থেকে সব মরদেহ পুরোপুরি উদ্ধার করতে আরও প্রায় তিন মাস সময় লেগে যেতে পারে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

.png)

বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার ছয় বছর পর চলতি মাসেই ব্রিটেনে ফিরছেন ডিউক ও ডাচেস অব সাসেক্স- প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি। তাঁদের সঙ্গে দুই সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটও ব্রিটেনে ফিরবে। সেপ্টেম্বরে ব্রিটেনের একটি স্কুলে তাদের পড়াশোনা শুরু করার কথা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের পরিমাণ ৪০ ট্রিলিয়ন বা ৪০ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ এই তথ্য জানিয়েছে। এতে রাজস্ব ও ঋণের বোঝায় ধুঁকতে থাকা দেশটিতে সংকট আরও জোরালো হওয়ার আভাস স্পষ্ট।
৪ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ শুরুর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে সহায়তা বা দেশটির সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
গাজা সিটির পুলিশ হেডকোয়ার্টারে ইসরায়েলি ড্রোন হামলায় গাজার নারী পুলিশ প্রধান কর্নেল ফাতিনা আল-সাহহারসহ অন্তত ৯ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। একই দিন নুসেইরাত শরণার্থীশিবিরে হামলায় প্রাণ গেছে আরও এক ফিলিস্তিনির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
১৭ ঘণ্টা আগে