পাহাড়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বান্দরবান

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৯: ২২
বৃহস্পতিবার থানচি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কার্যক্রম শুরু করে। ছবি: স্ট্রিম
বৃহস্পতিবার থানচি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কার্যক্রম শুরু করে। ছবি: স্ট্রিম

কৃষকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানের থানচি উপজেলায় কৃষকদের ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থানচি সদর ইউনিয়নের মগক হেডম্যান পাড়া এলাকায় এ কার্যক্রম শুরু করে।

তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিদ হোসেন। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ে গত ১৪ জুলাই অনুষ্ঠিত স্মার্ট কৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটির দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব উপজেলায় একযোগে কৃষক কার্ড বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে।

ওয়ালিদ বলেন, প্রাথমিক পর্যায়ে প্রতিটি উপজেলা থেকে একটি করে ব্লক নির্বাচন করা হয়েছে। সেই অনুযায়ী থানচি উপজেলার থানচি সদর ইউনিয়নের সদর ব্লক থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ব্লকেও কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে।

তিনি আরও বলেন, ‘কৃষক তথ্য সংগ্রহ’ অ্যাপসের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতে কৃষক কার্ড প্রদান করা হবে। তাই সকল কৃষককে সঠিক তথ্য দিয়ে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত