স্ট্রিম সংবাদদাতা

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধী দলের সমালোচনাকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি এলাকায় নবনির্মিত ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এই কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। তিনি বলেন, ‘বিরোধী দলের নেতারা মাঝেমধ্যে যে মেঠো বক্তৃতা করেন, সেটা তাদের রাজনৈতিক বক্তব্য। আমরা সংসদে সেভাবেই কথা বলি। সংসদকে কার্যকর করবার জন্য, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।’
মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘জুলাই শহীদ দিবসকে আমরা চেতনায় ধারণ করে, চেতনায় লালন করে এগিয়ে যাব একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য।’ সরকারি দল ও বিরোধী দল মিলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি জুলাই সনদকে অক্ষরে অক্ষরের বাস্তবায়ন করতে চান তারা।
এদিকে রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। সকাল ১০টার দিকে নগরীর পাবলিক লাইব্রেরির বিপরীতে নবনির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়। এতে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামসহ অন্যরা।
পরে শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেনের নেতৃত্বে শহীদ পরিবার, আহত ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।

.png)

চাঁদা দাবি এবং না পেয়ে সম্পদ নষ্টের মামলায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৩০ আগস্ট) তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল পুলিশ।
১০ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফিজ আশরাফুল হকের বিরুদ্ধে দায়িত্ব পালনের অবহেলাসহ বিভিন্ন অভিযোগে অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে চেয়ারম্যানের কক্ষসহ শ্রেণি ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন।
৪৪ মিনিট আগে
বিদ্যালয় প্রাঙ্গণে আজও তিনি আছেন, তবে আগের মতো নয়। নেই ক্লাসে যাওয়ার তাড়া, হাজিরা খাতায় স্বাক্ষর করার ব্যস্ততা। প্রতিদিন যে চেয়ারটিতে বসে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নিতেন, সেটিও আজ ফাঁকা। মাঠে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের ভেতর নিথর হয়ে শুয়ে আছেন তিনি।
১ ঘণ্টা আগে
গত ১৭ বছর গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য নতুন অধিদপ্তর করার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের ৩য় অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির এক প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এ কথা জানান।
১ ঘণ্টা আগে