স্ট্রিম সংবাদদাতা

কুমিল্লার দেবিদ্বারে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা চালকসহ তিনজন। বুধবার (১৫ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত যাত্রী চারজন একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
ওসি জানান, ঘটনার পর পাঠাও কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটিকে ধাওয়া করে জেলার বুড়িচং উপজেলার কংশনগর এলাকা থেকে আটক করা হয়েছে। তবে এর চালক ও তাঁর সহকারী গাড়ি রেখে পালিয়ে গেছেন।
নিহতরা হলেন জেলার মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের জুতা ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) ও তাঁর ছেলে ইয়ামিন (৬)। আহতরা হলেন নিহত রৌশন আরার বাবা মো. তাজুল ইসলাম (৭৩), তাঁর মা মিনু আরা বেগম (৬৫)। তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাশারূপ গ্রামের বাসিন্দা। অপরজন মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের লাল মিয়ার ছেলে অটোরিকশাচালক জিসান (৩৫)।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানান, কুমিল্লা সেনানিবাস এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে একটি সিএনজিচালিত অটোরিকশায় নবীনগরে গ্রামের বাড়ি ফিরছিল এক পরিবারের চার সদস্য। বেলা পৌনে ৩টার দিকে দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রৌশন আরা বেগম মারা যান। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রৌশন আরার ছেলে ইয়ামিনকেও মৃত ঘোষণা করা হয়। এছাড়া তাঁর মা-বাবা ও অটোরিকশাচালক বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রৌশন আরার বাবা আহত তাজুল ইসলাম বলেন, তিনি স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে কুমিল্লার ময়নামতিতে এক আত্মীয়ের বাড়ি থেকে অটোরিকশায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মেয়ে নিহত হন। হাসপাতাল নেওয়ার পর নাতিও মারা যায়।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তার করা হয়েছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে