স্ট্রিম সংবাদদাতা

বৈরী আবহাওয়া ও বন্যার কারণে ৮ দিন বন্ধ থাকার পর খুলছে রাঙামাটির সাজেক ভ্যালি (উপত্যকা) পর্যটন ও বিনোদনকেন্দ্র। বুধবার (১৫ জুলাই) বিকালে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ৭ জুলাই সন্ধ্যা থেকে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। সে সময় পর্যটকদের নিরাপত্তা ও ঝুঁকি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রটি বন্ধ থাকবে বলে জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে বুধবার গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ জুলাইয়ের নির্দেশনা বদলে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্রে ভ্রমণের জন্য উন্মুক্ত করা হল। তবে চলতি মৌসুমে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ও জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে, বন্ধের আগে টানা ভারী বৃষ্টিপাতের মধ্যেই ৬ ও ৭ জুলাই সাজেক ভ্যালিতে যাওয়া পর্যটকরা আটকা পড়েন। টানা বর্ষণে দীঘিনালা-সাজেক সড়কের দুইটি অংশে তলিয়ে যাওয়ায় তারা আটকা পড়েন। পরে শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে সেনাবাহিনীর নিরাপত্তা বহরে করে পর্যটকরা সাজেক ত্যাগ করেন। ৮ দিন পর পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার খবরে নতুন করে পর্যটকের জন্য বিনোদনকেন্দ্রের কটেজ, রিসোর্টগুলোতে তৈরি করা হচ্ছে।

.png)

চলতি বছরের প্রথম ৭ মাসে চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আগস্টের ২৮ দিনেই ছাড়িয়ে গেছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে মোট শনাক্ত হয়েছিলেন ৮৩৪, সেখানে আগস্টের ২৮ দিনেই আক্রান্ত দাঁড়িয়েছে ১ হাজার ৪৫।
১ ঘণ্টা আগে
রাজধানীর বাজারে অধিকাংশ সবজির দাম কিছুটা কমেছে। তবে চিনি, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের বাজার এখনো চড়া। ফলে সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে খুব একটা স্বস্তিতে নেই ক্রেতারা।
২ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৬ জন। শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
৪ ঘণ্টা আগে
হামের উপসর্গে শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় দেশে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ৮৮৬ শিশুর শরীরে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৮৬৪ শিশুর মৃত্যু হয়েছে।
৪ ঘণ্টা আগে