দেখতো, কাঁঠালটা তোর সমান হয় কিনা, কাকে বলেছিলেন খালেদা জিয়াতিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বাবা বাড়ি দিনাজপুর শহরের পৌর এলাকার বালুবাড়িতে। তাঁর মায়ের নাম অনুযায়ী বাড়ির নাম ‘তৈয়বা ভিলা’। এই বাড়িতেই কেটেছে তাঁর শৈশব ও কৈশোরের দিনগুলো। বর্তমানে বাড়িটিতে তাঁর পরিবারের কেউ থাকেন না। তারপরও তাঁর মৃত্যুর খবরে বাড়িটিতে ছুটে এসেছিলেন অনেকে।
অভিমান ভেঙে বিএনপিতে ফিরলেন মনির খানদীর্ঘ সাত বছর পর অভিমান ভেঙেছে কণ্ঠশিল্পী মনির খানের। আবার বিএনপিতে ফিরেছেন তিনি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গুলশানের চেয়ারপারসনের কার্যালয় এলাকায় দেখা যায় মনির খানকে।
মন্নুজান সুফিয়ানের স্বামীর ‘বীর প্রতীক’ খেতাব বাতিলশ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের স্বামী অধ্যাপক আবু সুফিয়ানের ‘বীর প্রতীক’ খেতাব বাতিল করেছে সরকার। মিথ্যা তথ্যের ভিত্তিতে নেওয়া এই খেতাব বাতিলের বিষয়ে সোমবার (২৯ ডিসেম্বর) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল প্রজ্ঞাপন জারি করেছে।
পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় বাড়ল ৫ জানুয়ারি পর্যন্তপ্রবাসী এবং দেশের তিন শ্রেণির ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য নিবন্ধনের সময়সীমা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ফেনী থেকে দিনাজপুর, খালেদা জিয়ার পদচারণা দেশজুড়েদ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে উত্তাল সময় ১৯৪৫ সালের ১৫ আগস্ট ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে জন্ম নেন খালেদা জিয়া। বাবা ইস্কান্দর মজুমদারের বন্ধু চিকিৎসক অবনী গুহ নিয়োগী নবজাতকের নাম দেন ‘শান্তি’।
ডাকাতিতে জড়িত সন্দেহে থানায় নির্যাতন, চার পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলাচাঁদপুরের ফরিদগঞ্জে একটি ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ধরে এনে থানায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার সময় এই অভিযোগ করেন ডাকাতি মামলার অজ্ঞাতনামা আসামি ও ভুক্তভোগী মো. খোকন (৩২)। পরে আদালতের নির্দেশে অজ্ঞাতনামা ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন।
খালেদা জিয়ার মৃত্যু: জাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত, শোক পালনবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শোক পালন করা হচ্ছে। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
খালেদা জিয়ার সুখ-দুঃখের অবিচল ‘ছায়াসঙ্গী’ কে এই ফাতেমাক্ষমতার মসনদ থেকে নির্জন কারাগার কিংবা হাসপাতালের চার দেয়াল—সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনের প্রতিটি বাঁকে যিনি নিঃশব্দে পাশে ছিলেন, তিনি কোনো রাজনৈতিক নেতা নন; এমনকি রক্তের সম্পর্কের আত্মীয়ও নন।
নির্বাচনে ‘নিরপেক্ষতা’ দৃশ্যমানে চার কমিটি ইসিরভোট ঘিরে অনিয়ম প্রতিরোধ, গ্রহণযোগ্যতা মানুষের কাছে সমুন্নত রাখা এবং নিরপেক্ষতা দৃশ্যমান করার জন্য চারটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা পরিপত্রে এ তথ্য জানানো হয়।
আমার কাছে তিনি মমতাময়ী মা, যিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন: তারেক রহমানবিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তাঁর বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য।’
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউয়েজাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বুধবার (৩১ ডিসেম্বর) সকালে তাঁর মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে আনা হবে।
মায়ের শেষ সময়ে পাশে ছিলেন তারেক রহমান ও স্বজনরাদীর্ঘদিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালের বিছানায় সংকটময় মুহূর্ত পার করছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ৩৯ বছর আগে স্বামী হারিয়েছেন। আদরের ছোট ছেলেও মারা গেছেন ১০ বছর আগে।
জরুরি তলবে দিল্লিতে নিযুক্ত হাইকমিশনার রিয়াজ ঢাকায়জরুরি তলবে ঢাকায় এসেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে ঢাকা পৌঁছান তিনি।
খালেদা জিয়ার মৃত্যুঅভিভাবক হারানো শোক ফেনীতেবিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ তাঁর পৈতৃক জেলা ফেনী। এখান থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে অভিভাবক হারানোর বেদনায় ডুকরে কাঁদছে সর্বস্তরের মানুষ।
শোকের মুহূর্তে নাশকতা রোধে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টারসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই শোকের মুহূর্তে কেউ যেন নাশকতা চালাতে না পারে, সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন স্থগিত, ক্যাম্পাসে বিক্ষোভজগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই’—বলেছিলেন খালেদা জিয়া‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। দেশই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি ও মানুষই আমার সবকিছু।’—২০১৫ সালে লন্ডনের এক অনুষ্ঠানে কথাগুলো বলেছিলেন খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সেই চিরচেনা স্বদেশের মাটিতেই শেষনিশ্বাস ত্যাগ করলেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী।