গোপালগঞ্জসহ কাঁপছে সাত জেলা, হাড়কাঁপানো শীতে বছর শেষবিদায়ী বছরের শেষ দিনে হাড়কাঁপানো শীতে জবুথবু জনজীবন। ঘন কুয়াশার চাদর আর হিমেল হাওয়ায় দেশের বিস্তীর্ণ জনপদে বেড়েছে শীতের তীব্রতা।
তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু, অর্ধনমিত জাতীয় পতাকাবিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয়ভাবে শোক পালন শুরু হয়েছে। তাঁর নামাজে জানাজার জন্য বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
দেড় বছর পর না ফেরার দেশে আরেক জুলাইযোদ্ধাজুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে প্রায় দেড় বছর মারা গেলেন শফিকুল ইসলাম শফিক। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
রাজধানীর উত্তর বাড্ডার বাসা থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধাররাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে নাজমুল হক নিয়াজ (৩৩) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে পুরাতন থানা রোডের একটি ফ্ল্যাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
খালেদা জিয়ার জানাজা: ঢাকায় আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিরাবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় প্রতিনিধিদল ঢাকায় আসছেন।
ঢালী ফুড কোর্টে ফুচকার দোকানে আগুন, দগ্ধ ৪রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ঢালী ফুড কোর্টে একটি ফুচকার দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এভারকেয়ার হাসপাতালের পেছনের ওই দোকানে এ দুর্ঘটনা ঘটে।
খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থাসাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী গভীর শোকের আবহ বিরাজ করছে। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে অন্তর্বর্তীকালীন সরকার। তাঁর জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
খালেদা জিয়ার জানাজা ঘিরে প্রস্তুত মানিক মিয়া অ্যাভিনিউবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে তিনটার দিকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
খালেদা জিয়ার শোকবইয়ে ৩ উপদেষ্টা ও জামায়াত নেতাদের স্বাক্ষরসাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করেছেন সরকারের তিন উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর নেতারা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বিএনপির গুলশান কার্যালয়ে পৃথকভাবে উপস্থিত হয়ে তাঁরা শোক প্রকাশ করেন এবং শোক বইয়েও স্বাক্ষর করেন।
খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন সংগঠনের শোকসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পৃথক শোকবার্তায় তাঁরা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
২৫৮২ থেকে ২৫৭০, ইসি এখন বলছে মনোনয়নপত্র জমা পড়েছে ২৫৬৯টি‘এর আগে মোট মনোনয়নপত্র দাখিলকারীর সংখ্যা ২ হাজার ৫৭০ বলা হয়েছিল। এখনকার প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, মোট মনোনয়নপত্র দাখিলকারীর সংখ্যা ২৫ হাজার ৬৯। একই প্রার্থী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার উভয় জায়গায় মনোনয়নপত্র দাখিল করায় তথ্যে গরমিল সৃষ্টি হয়।’
খালেদা জিয়ার জানাজাযেসব রাস্তা এড়িয়ে চলতে অনুরোধ করেছে ট্রাফিক বিভাগবুধবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে অতিরিক্ত জনসমাগম হবে। দুর্ভোগ এড়াতে ট্রাফিক গুলশান বিভাগে আগাম ট্রাফিক নির্শদেশনা দিয়েছে।
খালেদা জিয়ার প্রয়াণসুস্থ হলে আবার বগুড়ায় আসবেন বলেছিলেন তিনি, সেই স্মৃতিতে মুহ্যমান বগুড়ার নেতাকর্মীরাসুস্থ হলে আবার বগুড়ায় আসবেন বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। এবার হাসপাতালে ভর্তি হওয়ার কিছুদিন আগে রাজধানীর গুলশানে নিজস্ব বাসভবনে বগুড়ার নেতাদের সঙ্গে এটাই ছিল তাঁর শেষ কথা।
‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫’ পেলেন তিন লেখকপ্রয়াত লেখক শান্তনু কায়সারের জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫’ ঘোষণা করা হয়েছে। বিচারকদের রায়ে তিনটি ভিন্ন শাখার পাণ্ডুলিপিকে এই পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
খালেদা জিয়ার জানাজা: ট্রিপের সংখ্যা বাড়বে মেট্রোরেলেবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণকারীদের সুবিধার্থে বুধবার নিয়মিত সময়সূচির বাইরে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রোরেল কর্তৃপক্ষ।
খালেদা জিয়ার মৃত্যুযেসব নিয়োগ পরীক্ষা স্থগিত, বন্ধ থাকবে আরও যাসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) তাঁর নামাজে জানাজার কেন্দ্র করে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।