মালয়েশিয়ার শর্তে রাজি না হলে শ্রমবাজার বন্ধই থাকবে: প্রতিমন্ত্রীবাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে মালয়েশিয়া সরকারের শর্তে রাজি না হলে এই শ্রমবাজার বন্ধই থাকবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রাজধানীতে বিশেষ অভিযানে ১০৯ জন গ্রেপ্তাররাজধানীর মিরপুর, মতিঝিল, যাত্রাবাড়ী ও মুগদা এলাকায় পৃথক অভিযানে অপহরণকারী চক্রের সদস্য, অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য ও চাঁদাবাজসহ মোট ১০৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের ইতিমধ্যেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংশোধিত নীতিমালাচাকরিজীবনে তিনবার বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরাদেশের বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সংশোধিত বদলি নীতিমালা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
চট্টগ্রামে ভিড়ল অপরিশোধিত তেলবাহী জাহাজমধ্যপ্রাচ্য সংকটে হরমুজ প্রণালি প্রায় দুই মাস বন্ধ থাকার পর দেশে প্রথম অপরিশোধিত তেলবাহী (ক্রুড অয়েল) জাহাজ ভিড়েছে। সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন তেল নিয়ে আসা চীনা জাহাজ ‘নিনেমিয়া’ আজ বুধবার (৬ মে) দুপুরে চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করেছে।
ওকাপের অভিবাসী সম্মেলনদুর্দশা ও হয়রানি অভিযোগ বিদেশফেরত ব্যক্তিদেরদেশের অর্থনৈতিক উন্নতির চাকায় ভূমিকা রাখলেও বিদেশযাত্রার ব্যয়, বিমানবন্দরে দুর্ব্যবহার, প্রবাসীকল্যাণ ব্যাংকের ঋণে জটিলতার মতো হয়রানি ও অবহেলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিদেশফেরত প্রবাসী কর্মীরা।
জাহাজবাড়ি ‘হত্যাকাণ্ড’: শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে শুনানি পিছিয়ে ৭ জুনরাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে নয় তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে শিক্ষিকা নিহত, আহত অটোরিকশার ২ সহযাত্রীগাজীপুরের কালীগঞ্জে মহাসড়কের পাশের বিদ্যুতের খুঁটি ভেঙে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন দুই যাত্রী। গতকাল মঙ্গলবার বিকেলে টঙ্গী–কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার শিমুলিয়া রেলগেট এলাকায় একটি বিদ্যুৎ পাওয়ার প্লান্টের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
জেলেরাও কৃষক কার্ড পাবেন: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীমৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ফ্যামিলি কার্ড দিয়েছেন মানুষের মধ্যে। কৃষকদেরকে কৃষক কার্ড দিয়েছেন। মৎস্য খামারি, মৎস্য শিকারি সবাই কৃষক কার্ড পাবেন।
ক্লাস চলাকালে খুলে পড়ল ফ্যান, ৫ শিক্ষার্থী আহতনারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে পাঠদানকালে সিলিং ফ্যান খুলে পড়ে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার দুপুরে আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ক্লাসরুমে এ ঘটনা ঘটে। পরে সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্টসংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
হাম ও লক্ষণে ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৮১হাম ও রোগটির উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের হাম শনাক্ত হয়েছিল, বাকি পাঁচ শিশুর লক্ষণ ছিল।
হাম-রুবেলার ১৫ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছেজাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের মাধ্যমে আমদানি করা দ্বিতীয় চালানে হাম-রুবেলার (এমআর) ১৫ লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছেছে। এরসঙ্গে ৯০ হাজার টিডি ভ্যাকসিনও সরবরাহ করা হয়েছে।
চলতি মাসে চাঁদপুর ও ফেনী যাবেন প্রধানমন্ত্রী, সাক্ষাতের পর জানালেন এ্যানিপ্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী যাবেন বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (৬ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
মৌলভীবাজারের হাওরে ফসল রক্ষার লড়াই, রোদেও কাটেনি অনিশ্চয়তাকয়েকদিনের টানা ভারী বৃষ্টি পর বুধবার সকাল থেকে রোদের দেখা পাওয়াকে ফসল রক্ষার শেষ সুযোগ মনে করছেন মৌলভীবাজারের হাওরের ধান চাষিরা। সদর উপজেলার কাউয়াদীঘি হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন তাঁরা। একই সঙ্গে নেমেছেন ভেজা ধান শুকানোর যুদ্ধে। তবে এখনো অনিশ্চয়তা কাটেনি।
এমপি হিসেবে শপথ নিলেন এনসিপির নুসরাতত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি শপথ নিয়েছেন। আজ বুধবার (৬ মে) সংসদ সচিবালয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাঁকে শপথ বাক্য পাঠ করান।
ডিসি সম্মেলনে প্রতিমন্ত্রী, যাচাই হচ্ছে ভাতাভোগীর তালিকাবিগত সরকারের আমলে সামাজিক সুরক্ষার আওতায় যাদের সুবিধা দেওয়া হয়েছে, সেই তালিকা পর্যালোচনা করতে একটি কমিটি করার কথা জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি বলেন, ভুয়া সুবিধাভোগীর তালিকা পর্যালোচনা করবে এই কমিটি। এরপর ৩০ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে প্রতিবেদন দেবে।
সৌদি আরব গিয়ে ‘নিখোঁজ’ তরুণ, দিশাহারা পরিবারপরিবারের সচ্ছলতার আশায় সৌদি আরবে যান রুবেল মন্ডল (২১)। সব ঠিকঠাক চলছিল। টাকাও পাঠাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে রুবেলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পরিবারের। এরপর গত ২২ দিনেও তাঁর কোনো সন্ধান পাননি স্বজন।